ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর • লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা • পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ • বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ • ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী • নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে ১০ মামলার আসামী দুর্ধর্ষ মুসা ডাকাত গ্রেফতার

সিংগাইরে ১০ মামলার আসামী দুর্ধর্ষ মুসা ডাকাত গ্রেফতার


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: রবিবার, ৫ জুলাই ২০২৬


 সিংগাইরে ১০ মামলার আসামী দুর্ধর্ষ  মুসা ডাকাত গ্রেফতার
মানিকগঞ্জ: সিংগাইরে মোশারফ হোসেন ওরফে মুসা(৪০) নামের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছেন থানা- পুলিশ।
শনিবার(৪ জুলাই) দিবাগত রাতে সিংগাইর থানা ও বাঘুলী তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত মোশারফ হোসেন ওরফে মুসা ওই এলাকার আদম আলী ওরফে নাছির উদ্দিনের ছেলে।
থানাপুলিশ সূত্রে জানাযায়,মুসা দীর্ঘদিন যাবৎ চুরি,ডাকাতি,মাদক,নারী নির্যাতনের সাথে জড়িত। এ নিয়ে সিংগাইর থানায় ১০টির অধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী হওয়ায় গ্রেফতার এড়াতে সে বিভিন্ন জেলা,উপজেলায় পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয় বলে জানাগেছে।
সিংগাইর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,মুসা একজন দুর্ধর্ষ ডাকাত। তার নামে থানায় ১০টির অধিক মামলা রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী থানায় তার নামে মামলা রয়েছে। তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার অনুসারীদেরও গ্রেফতারের কার্যক্রম অব্যাহত রয়েছে। রবিবার বিকেলে তাকে আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৯:৩৮   ৮০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর
● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর



আর্কাইভ