ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর • লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা • পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ • বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ • ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী • নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে মাদক বিরোধে মানববন্ধন ও গণবিক্ষোভ

কালীগঞ্জে মাদক বিরোধে মানববন্ধন ও গণবিক্ষোভ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ জুলাই ২০২৬


 কালীগঞ্জে মাদক বিরোধে মানববন্ধন ও গণবিক্ষোভ

গাজীপুর: সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি-এই স্লোগানে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড তুমলিয়া এলাকায় মাদক বিরোধে মানববন্ধন ও গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে কাপাসিয়া মোড়ে তুমলিয়া সমাজকল্যাণ সংঘ ও যুবসমাজ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে এক মানববন্ধন, প্রতিবাদ সভা ও গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। মাদক ছাড়ো, না হয় তুমলিয়া ছাড়ো এমন সংবলিত ব্যানারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. আফসার হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন মোল্লা সাজ্জাত, তুমলিয়া জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল মজিদ, শাহ আলম, শ্রমিকদলের নেতা জসিমউদ্দিন, তুমলিয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি মোহাম্মদ বুলবুল দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, যুবক কাকন আকন্দ, সানজিত রাজ ও সানজিত মোল্লা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, তুমলিয়া ওয়ার্ড মাদকে সয়লাব হয়ে গেছে। মাদকের করালগ্রাসে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। যুব সমাজকে বাঁচাতে এবং সমাজে সুশৃঙ্খল শান্তি ফিরিয়ে আনতে মাদক বিক্রি বন্ধ করতে হবে। যারা মাদক বিক্রি করবে তাদের এই সমাজে ঠাঁই নেই। যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে সকলে সম্মিলিত ভাবে মাদকের বিরোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ যুব সমাজ মাদকের বিরোধে জেগে উঠেছে। যুবকদের সাথে নিয়ে এই ওয়ার্ড থেকে মাদক নির্মূল করতে হবে।
পরিবারকে বাঁচান-সমাজ বাঁচান-দেশকে বাঁচান, আইনের শাসন প্রতিষ্ঠা করে, মাদক ব্যবসায়ীদের দমন করো। মাদকের সিন্ডিকেট ভাঙ্গেন, আমার সন্তানের জীবন বাঁচান। মাদকের কালো হাত, ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও। তারুণ্যের শক্তি দিয়ে মাদক দেবো রুখে এমন সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিকেল থেকে ছাত্র- যুবক ও এলাকার মহিলারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরে ছাত্র-যুবক-নারী-পুরুষ ও এলাকাবাসীর সমন্বয়ে এক গণবিক্ষোভ বের হয়। বিক্ষোভটি কাপাসিয়া রেলগেট, আড়িখোলা রেলস্টেশন, শ্রমিক কলেজ মোড়, বোয়ালী ব্রিজ হয়ে এলাকার ভেতর দিয়ে তুমলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:০৭   ৮৯ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর
● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর



আর্কাইভ