ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে বাধাঁর মুখে মাদ্রাসা প্রতিষ্ঠাতার স্মরণসভা পন্ড

বাউফলে বাধাঁর মুখে মাদ্রাসা প্রতিষ্ঠাতার স্মরণসভা পন্ড


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


 বাউফলে বাধাঁর মুখে মাদ্রাসা প্রতিষ্ঠাতার স্মরণসভা পন্ড

পটুয়াখালী: বাউফলে মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং সাবেক অধ্যক্ষের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মিলাত অনুষ্ঠান বাঁধার মুখে বন্ধ হয়ে গেছে। প্রতিবছর দিনটি পালন করা হলেও এ বছর প্রতিষ্ঠাতার পরিবারের এক সদস্যের বাধার মুখে দিনটি পালন করতে না পারায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার (২৯জুলাই) উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মোহসেনুদ্দিন নূরীয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মাদ্রসা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও. মোহাম্মাদ আফসার উদ্দীন আহমদের ২৫তম এবং সাবেক অধ্যক্ষ মাও. মোহাম্মাদ মুহিউদ্দিন আফসারীর ১২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মিলাদ আয়োজন করা হয়। বুধবার দিন সকালে মাদ্রাসার হল রুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

স্মরণ সভা ও মিলাদ অনুষ্ঠানের জন্য হল রুমে অস্থায়ী মঞ্চ, চেয়ার ও দোয়া মিলাদ শেষে মিষ্টির ব্যবস্থা করা হয়। তবে স্মরণ সভা অনুষ্ঠান শুরুর আগেই থানায় গিয়ে অনুষ্ঠান বন্ধের জন্য আবেদন করেন প্রতিষ্ঠাতার নাতি ও সাবেক অধ্যক্ষের ছেলে মো. নুরুদ্দিন আফসারী। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মাদ্রাসা অধ্যক্ষ এম. এ রহিমকে স্মরণ সভা বন্ধ করার নির্দেশ দেন। পরে বন্ধ হয়ে যায় স্মরণ সভা ও দোয়া মিলাদ।
প্রতিষ্ঠাতার ছেলে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, আমার বাবা একজন ইসলামিক চিন্তাবিদ ছিলেন। তিনি এ অঞ্চলের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করতে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি অনেক কষ্ট করেছেন। তার মৃত্যুর পর থেকে প্রতি বছর মাদ্রাসা কর্তৃপক্ষ মৃত্যু বার্ষিকী পালন করে থাকেন। যার ধারাবাহিকতায় এ বছর স্মরণ সভা ও দেয়ার আয়োজন করা হয়। সকল আয়োজনও করা হয়ছিল। তবে প্রতিষ্ঠাতার নাতি এবং সাবেক অধ্যক্ষের ছেলে অনুষ্ঠান বন্ধের জন্য থানায় অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অনুষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়। যা অত্যন্ত দু:খজনক।
মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র জাকারিয়া, সফিউল্লাহ ও আবদুল্লাহ বলেন, যার জন্য এ সুন্দর একটা প্রতিষ্ঠান হয়েছে তার মৃত্যুর বার্ষিকীর দেয়া অনুষ্ঠান বাঁধার মুখে বন্ধ হয়ে যায় এ দুঃখজনক। যিনি বাধা দিয়েছেন তিনি ঘৃণিত কাজ করেছেন। আমরা এ প্রতিবাদ ও নিন্দা জানাই।
এবিষয়ে জানতে চাইলে অনুষ্ঠানে মাও. নুরুদ্দিন আফসারী বলেন, আমার বাবা ও দাদার মৃত্যু বার্ষিকী পারিবারিকভাবে ছোট পরিসরে পালন করা হতো। অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে, তা ঢাকতে তিনি বড় পরিসরে মৃত্যু বার্ষিকী পালনের উদ্যোগ নেন। তাই এলাকার লোক জন বন্ধ করে দিয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ এম.এ রহিম বলেন, প্রতিষ্ঠাতা ছিলেন একজন আলোকিত মানুষ। তার আলোয় হাজার হাজার মানুষ আলোকিত হচ্ছে। তিনি অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেছেন। এবং তার সন্তান সাবেক অধ্যক্ষ সাহেবও অনেক পরিশ্রম করেছেন। তাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছর স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেছিলাম। প্রতিষ্ঠাতার নাতি ও সাবেক অধ্যক্ষের ছেলে নুর উদ্দিন পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করে অনুষ্ঠান বন্ধ করে দেয়।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সিরাজুল ইসলাম বলেন,স্বরন সভা নিয়ে আইনশৃঙ্খলার অবনিত হতে পারে। যে কারণে অনুষ্ঠান স্থগিততে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০২:৪৫   ১৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চাঁদবাজী মামলায় চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কারাগারে
অভিযানের খবরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়েছে দোকানী
নাজিরপুরে দারুসসুন্নাহ মাদ্রাসার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, নিয়োগ স্থগিতের দাবি
বাউফলে বাধাঁর মুখে মাদ্রাসা প্রতিষ্ঠাতার স্মরণসভা পন্ড
কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ



আর্কাইভ