ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ৯৮ পদের জন্য ১ হাজার ৪২ জন প্রার্থী

ভূঞাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ৯৮ পদের জন্য ১ হাজার ৪২ জন প্রার্থী


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


ভূঞাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ৯৮ পদের জন্য ১ হাজার ৪২ জন প্রার্থী
টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলায় ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ কার্যক্রমে বিভিন্ন পদে নিয়োগের জন্য ব্যাপক সাড়া মিলেছে। মাত্র ৯৮টি পদের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২ জন প্রার্থী। ফলে প্রতিটি পদের জন্য গড়ে ১০ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের খানা তথ্যভান্ডার হালনাগাদ ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিভিন্ন পদে জনবল নিয়োগের আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১ হাজার ৪২ জন প্রার্থী আবেদন জমা দেন।

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত শর্ত যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ৯৮ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহবুব হাসান জানান, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে উপজেলার প্রতিটি পরিবারের সঠিক তথ্য সংগ্রহ করে একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরি করা হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সরকারি সেবা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:০৩   ৮৬ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ