ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে দারুসসুন্নাহ মাদ্রাসার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, নিয়োগ স্থগিতের দাবি

নাজিরপুরে দারুসসুন্নাহ মাদ্রাসার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, নিয়োগ স্থগিতের দাবি


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই ২০২৬


নাজিরপুরে দারুসসুন্নাহ মাদ্রাসার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, নিয়োগ স্থগিতের দাবি

পিরোজপুর: নাজিরপুর উপজেলার এস.এম. দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসায় অফিস সহকারী-কাম-কম্পিউটার ও অফিস সহায়ক পদে চলমান নিয়োগ কার্যক্রম নিয়ে অভিযোগ উঠেছে মাদ্রসাটির সুপার মাওলানা মো. আব্দুল মান্নানের বিরুদ্ধে।

গত (২৮ জুলাই) স্থানীয় বাসিন্দা মো. রাসেল মিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত, অভিযোগের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, অতীতেও মাদ্রাসাটির বিভিন্ন নিয়োগে অনিয়ম, তথ্য গোপন, জাল সনদ ব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ এবং বিধিবহির্ভ‚তভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এসব বিষয়ে বিভিন্ন সময়ে তদন্ত ও সংবাদ প্রকাশ হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীর দাবি।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, গত ৫ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে নিয়োগ কার্যক্রম শুরু হয়। এতে অফিস সহকারী-কাম-কম্পিউটার পদে মোটা অংকের অর্থের বিনিময়ে পূর্বনির্ধারিত ব্যক্তিকে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া অফিস সহয়াক পদেও অপর এক পছন্দের ব্যক্তিকে নিয়োগ দেওয়ার অশুভ পায়তারা চলছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া আবেদন গ্রহণের সময় প্রতিষ্ঠান বন্ধ এবং সরকারি ছুটির কারণে অনেক যোগ্য প্রার্থী আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

অভিযোগকারী আরও বলেন, অতীতে মাদ্রাসার একাধিক নিয়োগে সরকারি বিধিমালা লঙ্ঘন, জাল শিক্ষাগত সনদ ব্যবহার, এমপিও সংক্রান্ত অনিয়ম এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছিল ওই সুপারের বিরুদ্ধে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত না হওয়ায় একই ধরনের অনিয়ম পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় উপজেলা প্রশাসনের কাছে চলমান নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা মো. আ: মান্নান অভিযোগের বিষয়টি মিথ্যা বলে জানান। এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমাকে তার ওয়াটসপ নাম্বারে কল দিলে তিনি তা রিসিভ করেননি। পরর্বীতে ক্ষুদেবার্তা পাঠিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে স্থানীয়রা মনে করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৩৬   ৬৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন
লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার
লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন
কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন
বাউফলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান



আর্কাইভ