ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে সিমেন্টবাহী টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে সিমেন্টবাহী টমটমের ধাক্কায় নারীর মৃত্যু


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


 পটুয়াখালীতে সিমেন্টবাহী টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালী: শহরের লতিফ স্কুল রোড এলাকায় সিমেন্টবাহী একটি টমটমের ধাক্কায় হোসনেয়ারা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার,২৯ জুলাই বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বামী মো. ফারুক শরীফ জানান, ভাড়া বাসা দেখতে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তার স্ত্রী। লতিফ স্কুল রোড এলাকায় সড়কের পাশে দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি সিমেন্টবাহী টমটম এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা টমটমের চালককে আটক করে পুলিশে খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় হোসনেয়ারা বেগমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সৈকত হাসান জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে দুর্ঘটনাজনিত আঘাতের চিহ্ন রয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল থেকে টমটম ও এর চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ নিহত হোসনেয়ারা বেগমের স্বামী ও তিন সন্তান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০৫:৩৯   ৮২ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার
কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা
তালতলীতে ১৪ জেলে পরিবারকে উপজেলা প্রশাসনের সহায়তা
আমতলীতে বিরোধীয় জমিতে হাল চাষ নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
কাঁঠালিয়ায় কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার



আর্কাইভ