ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ


মোঃ আব্দুর রাজ্জাক আল রোহান,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬


 এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

গাইবান্ধা:বেসরকারী উন্নয়ন সংস্থা এস কে এস ফাউন্ডেশনের উদ্যোগে সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই ২০২৬ (বুধবার)বিদ্যালয়ের ডিআরআর চ্যাম্পিয়ন (ডিজেস্টার রিস্ক রিডাকশন),প্রধান শিক্ষক, সেফগার্ডিং এন্ড কমপ্লেইন পয়েন্ট পার্সন,ডিআরআর পয়েন্ট পার্সন এবং ৪ নং বেলকা ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান জনাব মোঃইব্রাহিম খলিলুল্ল্যাহ এর উপস্থিতিতে দিনব্যাপী ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় এবং এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত
School Led Community Resilience to Disaster and Climate Risks (SLCRDCR)-III Project এর আয়োজনে বেলকা মনিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে
ডিআরআর ও ডিআরআর চ্যাম্পিয়ন সম্পর্কে মৌলিক ধারণা, স্থানীয় দুর্যোগ বিশ্লেষণ, দুর্যোগ প্রস্তুতি ও করণীয়,তথ্য প্রচার ও রোল প্লে,প্রথমিক চিকিৎসা,দুর্যোগ মোকাবেলায় সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধানে

করণীয় সম্পর্কে আলোচনা করা হয় এবং আলোচনা শেষে অংশগ্রহণকারীরা একটি কর্মপরিকল্পনা তৈরি করেন।
প্রকল্প ভুক্ত ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় ধাপের ০৭ টি প্রতিষ্ঠানে ৭০ জন ডিআরআর চ্যাম্পিয়নকে দক্ষ করতে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রকল্পের পক্ষ থেকে একটি করে টি শার্ট এবং ডিআরআর চ্যাম্পিয়নদের টি শার্ট,বাঁশি,ক্যাপ ও সনদ প্রদান করা হয়।উক্ত কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং চেয়ারম্যান মহোদয় দুর্যোগ সচেতন স্কুল ও ইউনিয়ন গঠনে গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:০০:০০   ১১৬ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● ডিমলায় যুবদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ
● উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা
● উলিপুরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় সালিশের পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’
● বিনামূল্যে চিকিৎসাসেবা ও কেক কাটার মধ্য দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন



আর্কাইভ