ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিংগাইরে চামড়া ও টায়ার পোড়ানো ২কারখানা বন্ধ করল প্রশাসন সুন্দরবনে নৌকায় ঘুমিয়ে থাকা দুই জেলেকে কুপিয়ে জখম আড়াইহাজারে ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯ দোকানিকে জরিমানা নেছারাবাদে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুগ্ধ হয়ে না খেয়ে নিয়ে গেলেন আপ্যায়নের পিঠায় ধানের শীষের প্রতিবিম্ব লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ৪১ ঘন্টা পর ফেরত দিলো বিএসএফ আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী মতিয়ার রহমানের ইন্তেকাল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারন করতে হবে:রফিকুল ইসলাম জামাল এমপি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণসহ কারবারী আটক

ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণসহ কারবারী আটক


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির উপকরণসহ কারবারী আটক
পাবনা: ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ তৈরির উপকরণ মজুদ ও ভেজাল দুধ তৈরির অভিযোগে আশরাফুল আলী (৪২) নামে এক ব্যক্তি কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ২ লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে উপজেলা প্রশাসনের পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়। দ-প্রাপ্ত আশরাফুল আলী সদর ইউনিয়নের বাসিন্দা এবং নুর ইসলামের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশরাফুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ লিটার নকল দুধ এবং দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। জব্দকৃত উপকরণের মধ্যে কেমিক্যাল, ভোজ্য তেল, চিনি ও অন্যান্য সামগ্রী রয়েছে, যা ব্যবহার করে ভেজাল দুধ প্রস্তুত করা হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুল আলীকে এক বছরের বিনাশ্রম কারাদ- এবং ২ লাখ টাকা অর্থদ- প্রদান করেন।
এ সময় অভিযানে সার্বিক সহযোগিতা করেন ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজার জাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:১৭:১৬   ৫৪ বার পঠিত  |      







রাজশাহী থেকে আরও...


চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অন্যকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব
সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন
হাটখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী উঠান বৈঠক
মাদক কারবারির বাড়িঘর ভাঙচুরের অভিযোগ মাদক ব্যবসা ছাড়তে আলটিমেটাম



আর্কাইভ