ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাক্ষাৎকার পারফরমার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান মারিয়া শান্ত সাইবার আইন সংশোধন ভিন্নমত ও বাক্‌স্বাধীনতা দমনের চেষ্টা: জামায়াত জনস্বার্থের আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই বলে দাবি রিজভীর উলিপুরে সার না পেয়েকৃষকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মালিকান্দায় সরকারি জমিতে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ, উদ্ধারের দাবি দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি সরাসরি ভোটে পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি নাফিজ উদ্দিন দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দুই ব্যস্ততম সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ

কাউখালীতে দুই ব্যস্ততম সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬


কাউখালীতে দুই ব্যস্ততম সড়ক বেহাল, চরম দুর্ভোগে হাজারো মানুষ

পিরোজপুর: কাউখালীতে উপজেলা শহরের অন্যতম ব্যস্ততম সড়ক এসবি সরকারি বালিকা বিদ্যালয় সড়ক ও কচুয়াকাটি খালের দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। দ্রুত সড়ক দুটি সংস্কার করা না হলে খালের সঙ্গে সড়ক বিলীন হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, কাউখালী এসবি সরকারি বালিকা বিদ্যালয় সড়কের কচুয়াকাটি খালের উত্তর পাড়ে স্কুল এলাকা থেকে বেইলি ব্রিজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার এবং খালের দক্ষিণ পাশে উত্তর বাজার থেকে বেইলি ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের পিচ ও ইট উঠে গিয়ে মাটি বের হয়ে গেছে। বৃষ্টির পানি জমে এসব স্থানে কাদার সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা দোকানদার মোঃ সুজন বলেন, “প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষকে চলাচল করতে হয়। ছোট ছোট শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সময় কাদা-পানিতে পড়ে জামাকাপড় নষ্ট করছে, প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। খালের পাড় ভেঙে সড়কটি আরও সরু হয়ে যাচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় পুরো সড়ক খালে বিলীন হয়ে যাবে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চলাচল করলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী। দ্রুত সংস্কার করা না হলে জনদুর্ভোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও উপজেলা শহরের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে জানতে চাইলে কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, “সড়ক দুটির বর্তমান অবস্থার বিষয়ে আমরা অবগত আছি। বরাদ্দ পাওয়া মাত্রই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে। এছাড়া খালের পাড় সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সার্বিক বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান জানান, “জনগুরুত্বপূর্ণ এই সড়ক দুটির বেহাল দশায় জনগণের দুর্ভোগের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। দ্রুততম সময়ের মধ্যে যাতে সংস্কার কাজ শুরু করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর জোর দাবি, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও অবনতির আগেই কচুয়াকাটি খালের উত্তর ও দক্ষিণ পাশের এই সড়ক দুটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক এবং খালের পাড় সংরক্ষণ করে সড়ক রক্ষায় স্থায়ী টেকসই ব্যবস্থা গ্রহণ করা হোক।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:২৮   ৬১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাউখালীতে মাদকবিরোধী কঠোর বার্তা, সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ব্যক্তি
দুমকিতে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী পরিদর্শন, উপকরণ পেল ৩৫ শিক্ষার্থী
কাঁঠালিয়ায় কীটনাশক পানে ইউপি সদস্য লিটনের মৃত্যু
পিবিআই তদন্তে ধর্ষণের অভিযোগের সত্যতা মেলেনি, বাদী গ্রেপ্তার



আর্কাইভ