ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নাটোরে বাস কাউন্টারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

নাটোরে বাস কাউন্টারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৭


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট ২০২৬


নাটোরে বাস কাউন্টারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

নাটোর: বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বাস কাউন্টারে আধিপত্য বিস্তার করা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় একটি চায়ের দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৭), পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৫) ও পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেনকে (৫২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত বিএনপি কর্মী আসলাম শেখকে (৫০) বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫০), যুবদল কর্মী নাজমুল (৩৫) ও সোহেলকে (৪৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে বিআরটিসি বাসে যাত্রী ওঠানো নিয়ে হোসেন আলী ফকির ও তাঁর অনুসারী ২০–২৫ জনের সঙ্গে পৌর ছাত্রদলের সদস্য সুজন খান ও তাঁর সহযোগীদের সংঘর্ষ হয়। পরে দুপুর ১২টার দিকে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী বসে চা পান করছিলেন। এ সময় প্রতিপক্ষের ৪০–৪৫ জন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। হামলাকারীরা এ সময় একটি চায়ের দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

শুনেছি, পৌর ছাত্রদলের সদস্য সুজন খানের নেতৃত্বে হোসেন আলী ও তাঁর লোকজনের ওপর হামলা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।

আহত হোসেন আলী ফকির বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক লুৎফর রহমানের সমর্থক হিসেবে পরিচিত। লুৎফর রহমান বলেন, ‘আমি ঢাকায় আছি। শুনেছি, পৌর ছাত্রদলের সদস্য সুজন খানের নেতৃত্বে হোসেন আলী ও তাঁর লোকজনের ওপর হামলা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।’

তবে সুজন খান এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি হামলার সঙ্গে জড়িত নন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৫২:১১   ১০৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ