ঢাকা    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম আলফাডাঙ্গায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ ৩৮ লাখ টাকার মালামাল লুট লালমোহনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বরগুনায় এনএসএস’র কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা কাউখালীতে সন্তোষজনক নয় এসএসসি-দাখিল-ভোকেশনালের ফল পটুয়াখালীতে এসিআর পরিবর্তনের অভিযোগে ৬ ভূমি কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত নাটোরে বাস কাউন্টারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৭ ২২ বছরের অপেক্ষা শেষে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট, এখন আরও ম্যাচ আয়োজন করতে চায় ডারউইন আগুনে ৫ বাংলাদেশির মৃত্যু: কলকাতার নিউমার্কেট এলাকার হোটেলগুলো কতটা নিরাপদ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে এসিআর পরিবর্তনের অভিযোগে ৬ ভূমি কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত

পটুয়াখালীতে এসিআর পরিবর্তনের অভিযোগে ৬ ভূমি কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬


 পটুয়াখালীতে এসিআর পরিবর্তনের অভিযোগে ৬ ভূমি কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত

পটুয়াখালী: বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) এর নম্বর অনুমোদন ছাড়া পরিবর্তনের অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালীর ৬ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের জুন পর্যন্ত তাদের বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ থাকবে। একই সময়ে তাঁদের পদোন্নতির জন্যও বিবেচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার,১৯ আগস্ট বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ বিষয়ে পৃথক অফিস আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
বিভাগীয় প্রশাসন সূত্রে জানা গেছে, শাস্তির আওতায় আসা কর্মকর্তারা হলেন পটুয়াখালীর আমখোলা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা তানিয়া আক্তার ঝুমা, সদর উপজেলার ধুলিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (পৌর ভূমি অফিসে সংযুক্ত) মোঃ মাহাতাব, বাউফলের ধুলিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ আল কাউছার, গলাচিপা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এ.এস.এম. মুরাদুল ইসলাম, রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ আবু আসকর এবং দশমিনার রণগোপালদী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম।
অভিযোগের সূত্রপাত বিভিন্ন বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সংক্রান্ত নথি পর্যালোচনা থেকে। বিভাগীয় প্রশাসনের অভিযোগ, প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তার দেওয়া নম্বর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পরিবর্তন করা হয়েছিল। বিষয়টি নিয়ে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
মামলার তদন্ত ও শুনানি প্রক্রিয়ায় অভিযুক্ত কর্মকর্তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। তাদের কারণ দর্শানোর নোটিশের জবাব, লিখিত বক্তব্য, ব্যক্তিগত শুনানি এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হয়। সব তথ্য-উপাত্ত যাচাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে বিভাগীয় প্রশাসনের আদেশে উল্লেখ করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে দণ্ড আরোপ করা হয়। আদেশ অনুযায়ী, প্রত্যেক কর্মকর্তার ২০২৮ সালের জুন পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত থাকবে। শাস্তির এই সময়সীমায় তাঁদের পদোন্নতির জন্যও বিবেচনা করা হবে না। এ ছাড়া শাস্তির আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্ভিস বইয়ে যথাযথভাবে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকারি চাকরিতে দায়িত্ব পালনের ক্ষেত্রে নথিপত্রের সঠিকতা ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সরকারি কর্মকর্তার বার্ষিক গোপনীয় প্রতিবেদন তাঁর চাকরিজীবনের মূল্যায়নের গুরুত্বপূর্ণ দলিল। তাই অনুমোদন ছাড়া এ ধরনের নথিতে কোনো পরিবর্তন করা হলে তা প্রশাসনিক শৃঙ্খলার গুরুতর ব্যত্যয় হিসেবে বিবেচিত হয়।
বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, “সরকারি নথির নির্ভুলতা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম ভিত্তি। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধান অনুযায়ী পটুয়াখালীর ছয় ভূমি কর্মকর্তার বেতন বৃদ্ধি ২০২৮ সালের জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সময় তাদের পদোন্নতির জন্য বিবেচনা না করার সিদ্ধান্তও কার্যকর থাকবে।” তিনি আরও বলেন, “সরকারি দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি নথিপত্রের যথার্থতা বজায় রাখতে বিভাগীয় প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে।”
পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারীর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিভাগীয় কমিশনারের দেওয়া আদেশ অনুসারে সংশ্লিষ্ট ছয় কর্মকর্তার ক্ষেত্রেও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি নথিতে অনুমোদনহীন পরিবর্তনের ঘটনায় নেওয়া এই শাস্তিমূলক ব্যবস্থা সরকারি দপ্তরগুলোতে নথি সংরক্ষণ ও দায়িত্ব পালনে আরও সতর্কতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৩:৪৩   ২২ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম
লালমোহনে সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি
বরগুনায় এনএসএস’র কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা
কাউখালীতে সন্তোষজনক নয় এসএসসি-দাখিল-ভোকেশনালের ফল
পটুয়াখালীতে এসিআর পরিবর্তনের অভিযোগে ৬ ভূমি কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত



আর্কাইভ