ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে গাঁজাসহ আটক যুবকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

লালমোহনে গাঁজাসহ আটক যুবকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬


লালমোহনে গাঁজাসহ আটক যুবকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ভোলা: লালমোহন উপজেলায় ২০০ গ্রাম গাঁজাসহ মো. নিশাত (৩৩) নামের এক যুবককে হাতে নাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গজারিয়া পশ্চিম বাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. নিশাত লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গজারিয়া পশ্চিম বাজার চৌরাস্তায় বাচ্চু মাতব্বরের অফিসের সামনে থেকে ২০০ গ্রাম গাঁজাসহ নিশাতকে আটক করেন এলাকাবাসী।
খবর পেয়ে লালমোহন থানার এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং অভিযুক্তের হেফাজত থেকে গাঁজা জব্দ করেন।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার জানান, স্থানীয়দের সহায়তায় গাঁজাসহ আটক ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪১   ৫৬ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
● চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক
● খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
● কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী
● পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় নতুন কমিটির পরিচিতি সভা



আর্কাইভ