ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা • খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক • শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি • চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক • সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী • সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ • হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে • নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে তুচ্ছ ঘটনার জেরে বৃদ্ধাকে মারধরের অভিযোগ

দুমকিতে তুচ্ছ ঘটনার জেরে বৃদ্ধাকে মারধরের অভিযোগ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬


 দুমকিতে তুচ্ছ ঘটনার জেরে বৃদ্ধাকে মারধরের অভিযোগ

পটুয়াখালী: দুমকিতে তুচ্ছ ঘটনার জেরে ধরে এক বৃদ্ধাকে মারধর ও পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার,২৩ আগস্ট বিকেলে দুমকি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করেন উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মো. জামাল হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকেল ৫টার দিকে সোবাহান মৃধার বাড়িতে তার ৭ বছরের শিশু সন্তান রহমতউল্লাহ এবং সোবাহান মৃধার ১০ বছরের নাতি মাহিন খেলার ছলে নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়।
এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোবাহান মৃধা (৬০) ক্ষিপ্ত হয়ে জামালের মা সাহিদা বেগম (৪৮)-এর ওপর চড়াও হন। অভিযোগে বলা হয়, তিনি সাহিদা বেগমের চুল ধরে মাটিতে ফেলে কিল, ঘুষি, লাথি ও বুকে পা দিয়ে গুরুতর জখম করেন। এমনকি তিনি আবার জামালদের বাড়িতে এসে সাহিদা বেগমকে ঘর থেকে টেনে-হিঁচড়ে বের করে প্রকাশ্যে মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেছে।
জামাল হোসেন আরও অভিযোগ করেন, একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাকিব মৃধা (২৪), সমির মৃধা (৪০), সোবাহান মৃধা (৬০) ও মনির মৃধা (৪৮) সুপারি গাছের চাড়া দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে স্ত্রী ও মা এগিয়ে আসলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় তিনি দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন জামাল হোসেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৯:০৩   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুর্যোগ কেটে যাওয়ায় কাঠালিয়ায় মাঠে ফিরল তাফসিরুল কুরআন মাহফিল
● ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের
● লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন
● বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা
● কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিলেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর



আর্কাইভ