ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
• খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা • খুলনায় অস্ত্র, গুলি ও চাপাতিসহ যুবক আটক • শেখ হাসিনার ফেরার আলোচনা, বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি • চার বছর পর শিশুদের জন্য খুলল মানিকগঞ্জের পৌর শিশুপার্ক • সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ নারী • সুজানগর জামায়াতের আমীর পদে আবারও অধ্যাপক হেসাব উদ্দিন • সুজানগরে বিএনপির বিক্ষোভ মিছিল, সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ • হুইপ দুলুর গাড়িতে হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না শিশুটিকে • নীরব বসে থাকার কোনো সুযোগ নেই : জামায়াত আমির • অপপ্রচার চালিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা: রিজভী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬


কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ

পিরোজপুর: কাউখালীতে দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর ২য় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর বারোটায় উপজেলার সত্যেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কাউখালী, পিরোজপুরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।
সত্যেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
কর্মসূচির মূল প্রতিপাদ্য “বাল্য বিবাহকে না বলি, সম্পন্ন ভবিষ্যৎ গড়ি”। এর মাধ্যমে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ইরেসপো প্রকল্পের আওতায় সঞ্চয় কার্যক্রমে উৎসাহিত করতে “করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দিবে ৪০০ টাকা”—এই বার্তাও প্রচার করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ কিশোরীদের আত্মনির্ভরশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৫:২৫   ৮৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুর্যোগ কেটে যাওয়ায় কাঠালিয়ায় মাঠে ফিরল তাফসিরুল কুরআন মাহফিল
● ডেঙ্গুতে প্রাণ গেল ঝালকাঠির পুলিশ পরিদর্শক সহিদুল ইসলামের
● লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন
● বরিশাল মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে কাঁঠালিয়া যুবদলের সংবর্ধনা
● কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিলেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর



আর্কাইভ