ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু


গোলাম কিবরিয়া (রাজশাহী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


 রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু
রাজশাহী: সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টাখানেকের মাথায় ইমরুল কায়েস হৃদয় (২৬) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে

বুধবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।নতুন ভাষা শিখুন

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৩৩ জনের মৃত্যু হলো। আর সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে।

এদিকে রাজশাহী প্রতিনিধি জানান, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইমরুল কায়েস হৃদয়ের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৯:৫২   ১২ বার পঠিত  |            







রাজশাহী থেকে আরও...


রামেক হাসপাতালে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু
অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড
এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল
এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চাটমোহরে কোন বহিরাগতকে মেনে নেওয়া হবে: অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা



আর্কাইভ