ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযানে ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ

কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযানে ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬


কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযানে ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ

পিরোজপুর: কাউখালীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে উপজেলার চিরাপাড়া সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ করা হয়। জব্দকৃত এই জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান এবং কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও নৌ পুলিশ পরিদর্শক মোঃ ইমরান হোসাইন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান জানান, মৎস্য সম্পদ রক্ষা এবং প্রজনন নিরাপদ রাখতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩২:৩৩   ১২ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


কাউখালীতে সন্ধ্যা নদীতে অভিযানে ৩ হাজার মিটার অবৈধ চরগড়া জাল জব্দ
দশমিনায় তেঁতুলিয়া নদীগর্ভে বিলীন দুই শতাধিক কবর
কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
বাউফলের ৩০ বছরেও পাকা হয়নি সড়ক, চলাচলে দুর্ভোগ
লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ



আর্কাইভ