ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু

নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু

ব্রাহ্মণপাড়া: নবীনগরে ‘নবীনগর সাংবাদিক সমিতি’র’ যাত্রা শুরু হল। নবীনগর উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের ‘পেশাগত অধিকার, মর্যাদা, দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা,অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, সমাজের জনকল্যাণমূলক ও গণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা, সমাজ কল্যাণে সুবিধা বঞ্চিত ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্তিক জনগোষ্ঠীকে একত্রিত করে দারিদ্র্য বিমোচনে প্রকল্প গ্রহণ করা। এবং সত্য, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা’ এই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১১/৯)স্থানীয় একটি হোটেলের হলরুম একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি মাহাবুব আলম লিটন। উক্ত সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং উপস্থিতিতে মাহাবুব আলম লিটন, দৈনিক সমকাল আহবায়ক, গৌরাঙ্গ দেবনাথ অপু দৈনিক কালের কণ্ঠ যুগ্ম আহ্বায়ক, শাহীন রেজা টিটু দৈনিক দৈনিক সমাচার সদস্য সচিব এবং প্রভাষক মো. দেলোয়ার হোসেন দৈনিক ভোরের দর্পণ ১ নং সদস্য ও কে এম জসিম উদ্দিন বৈশাখী টেলিভিশন (অনলাইন)কে ২ নং সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

বক্তব্য রাখেন,আনোয়ার বিন খলিলুর,কাওসার আলম, সাইফুল ইসলাম রবিন , রেজাউল করিম রহমত, মনির হোসেন, মিঠু সূত্রধর পলাশ, খান জাহান আলী,মোহাম্মদ নাসির উদ্দিন,আব্দুল হাদী, মো: খলিলুর রহমান, সেলিম রেজা, সুমন আহমেদ, জহিরুল ইসলাম, জুয়েল রানা, আনোয়ার হোসেন প্রমূখ। বক্তারা সাংবাদিদের পেশাগত অধিকার, আত্ম কর্মসংস্থান সৃষ্টি,মর্যাদা নিরাপত্তা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২০:২০   ৩৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
● লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল
● বর্ষার আগেই নদীভাঙন রোধের ব্যবস্থা চান হাতিয়ার সহস্রাধিক মানুষ
● সাংবাদিক রুহুলের ওপর হামলার বিচার চেয়ে নবীনগরে মানববন্ধন
● ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল আনতে গিয়ে প্রাণ গেল দুই যমজ শিশুর



আর্কাইভ