ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬


নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার
নীলফামারী: ডিমলায় নিখোঁজের তিনদিন পর তিস্তা নদী থেকে লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। জানা যায় আরমান ইসলাম (২২) নামের এক যুবক বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। সে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দোহলপাড়া গ্রামের হালিম ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের দিন আরমান কয়েকজনসহ তিস্তা নদীতে গোসল করতে নামলে প্রবল পানির স্রোতে ভেসে গিয়ে সে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে রংপুর থেকে ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দিনব্যাপী খোজাখুজি শেষে না পেয়ে খোজাখুজি বন্ধ করেন।

নিখোঁজের তিনদিন পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দিকে স্থানীয় লোকজন আরমান হোসেনের লাশ তিস্তা নদীর ভাটিতে ভাসতে দেখে উদ্ধার করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলম সংবাদকর্মীকে বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২৭   ১২ বার পঠিত  |      







রংপুর থেকে আরও...


ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পীরগঞ্জে উজ্জীবক সভা
পীরগঞ্জে নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল বৃদ্ধার মরদেহ



আর্কাইভ