ঢাকা    রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী মনপুরা উপজেলাকে আধুনিক পৌরসভায় উন্নীত করা হবে:নুরুল ইসলম নয়ন ভেড়ামারায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নারী স্যানিটারি ইন্সপেক্টরের মৃত্যু কয়রায় ইউরিয়া-টিএসপির সংকট, বিপাকে আমন চাষিরা লালমোহনে ৫ কোটি টাকার সাইক্লোন শেল্টার উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কাঁঠালিয়া প্রেসক্লাবের কমিটি গঠন দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি

ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬


ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি

টাঙ্গাইল: ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এতে ৪ গ্রামের নারী ও শিশুসহ প্রায় ১০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট একটি নৌকায় নদী পারাপার হয়ে থাকে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার রামপুর, গোপিনাথপুর, ভূঁইয়াপাড়া ও খন্দকার পাড়ার ৪ গ্রামের নারী ও শিশুসহ প্রায় ১০ হাজার মানুষ বাগবাড়ি জোয়াদ আলীর মোড় হয়ে লৌহজং নদী পার হয়ে উপজেলা শহর, হাট বাজার করে এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। নদী পারাপার হতে সময় নষ্ট ছাড়াও মাঝে মাঝে তাড়াহুড়ো করতে গিয়ে বা অধিক যাত্রি ওঠার কারণে নৌকা ডুবির ঘটনাও ঘটে। নষ্ট হয় শিক্ষার্থীদের বই-খাতা, যাত্রীদের মোবাইল, হারিয়ে যায় টাকা পয়সা। সর্বোপরি জীবনের ঝুঁকি বাড়ে স্কুলগামী শিশু শিক্ষার্থীদের।

গোপিনাথপুর গ্রামের আলিফ হোসেন জানান, ছোট্ট এই নদীটির কারণে ব্যবসা বাণিজ্যসহ উৎপাদিত কৃষিপণ্য হাট বাজারে পরিবহন খুব কষ্ট সাধ্য এবং ব্যয় বহুল। গোপিনাথপুর গ্রামে তোতা মিয়া বলেন, মাঝেমাঝে নৌকা ডুবির ঘটনা ঘটে। নদীটি ছোট তাই এখনো কোনো প্রাণহানীর ঘটনা ঘটে নাই। তবে স্কুলগামী ছোট্ট শিশুরা জীবনে ঝুঁকি নিয়েই নদী পার হয়।

গোপিনাথপুরের শফিকুল ইসলাম খান বলেন, বর্ষা মৌসুমে নৌকা দিয়ে পারপার হইতে পারলেও সমস্যা তখন বেশি হয়, যখন নৌকাও চালানো যায় না, আবার স্কুলগামী ছোট ছেলে-মেয়েরা সাঁতারও দিতে পারে না। হাটুরে মানুষের ভোগান্তিও কম নয়। যখন তারা ধান বা পাট মাথায় নিয়ে নদী পার হয়। আছার পরে অনেকেরই ধান-পাট নদীতে পরে ভিজে গেছে- এমন দৃশ্যও কম দেখা যায়নি।

গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা বললেন, লৌহজং নদীর জোয়াদ আলীর মোড়ে একটি সেতু নির্মাণের দাবী দীর্ঘ দিনের। কর্তৃপক্ষের নিকট অনেক বার আবেদন করা হয়েছে। আশ^াসও পেয়েছি। তবে অদ্যাবধি সেতুটি নির্মাণ করা হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৪৯   ৮ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে নারিশায় বাড়তি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগ
আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আড়াইহাজারে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার
আড়াইহাজার থানা থেকে লুট হওয়া নাইন এমএম পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
ভুঞাপুরে একটি সেতুর অভাবে ৪ গ্রামের মানুষের ভোগান্তি



আর্কাইভ