ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে দেশের সকল জেলার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা সভাকক্ষে সরাসরি সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিটের মাথায় মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বক্তব্য শেষ হওয়ার ৩০ সেকেন্ড পর বিদ্যুৎ সংযোগ ফিরে আসে।
পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও কেবল উপজেলা মিলনায়তনে এমন ঘটনা ঘটায় অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাইসুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।
আর/ এন
বাংলাদেশ সময়: ২৩:৪০:১৮ ৫ বার পঠিত | ● কাউখালী ● বিচ্ছিন্ন ● বিদ্যুৎ