ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে ৪০০পিস ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক বিক্রেতা আটক

আমতলীতে ৪০০পিস ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক বিক্রেতা আটক


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬


আমতলীতে ৪০০পিচ ইয়াবা ও নগদ টাকাসহ নারী মাদক বিক্রেতা আটক

বরগুনা:আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রাম থেকে শুক্রবার গভীর রাতে ৪০০ পিচ ইয়াবা ২০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ১০ হাজার টাকাসহ শাহানুর বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক কওে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে আমতলী থানা পুলিশ।

আমতলী থানা পুলিশ ষুত্রে জানা গেছে চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদেও ভিবিত্ততে আমতলী থানার এসআই তানজিল অঅলমের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার গভীর রাতে আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের মো. বাইজিদ হাওলাদের ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ওই ঘরে মাদকসহ অবস্থান করা বাইজিদ এর স্ত্রী নারী মাদক বিক্রেতা শাহানুর বেগম (৩৫) ও তার ছেলে সানাউল্লাহ (১৬ কে ৪০০ পিচ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। এসময় শাহানুরের নিকট থেকে ইয়াবা ও গাঁজা বিক্রির নগদ ১০হাজার ৫শ’৬৫ টাকা জব্দ করা হয়। অভিযানের সময় কৌশলে শাহানুর বেগমের স্বামী বাইজিদ পালিয়ে যেতে সক্ষম হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, আটক নারী মাদক বিক্রেতা ও পলাতক স্বামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো বলেন, দেশব্যাপী মাদক বিরোধী চলমান বিশেষ অভিযানকে সফল করার লক্ষে বরিশাল রেজ্ঞের ডিআইজি ও বরগুনার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচলাণা করা হচ্ছে।#

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৪২:৩৯   ৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
● আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন
● কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা



আর্কাইভ