ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন • আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান • দোহারে মাদকাসক্ত স্বামীর কান্ড! স্ত্রীকে হত্যার চেষ্টা • পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক • কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, ৩০ হাজার টাকা আদায় • ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় ২৬ অভিযান, জব্দ ২৪ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল • কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ • ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় বিআরটিসি বাসের চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

কলাপাড়ায় বিআরটিসি বাসের চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬


কলাপাড়ায় বিআরটিসি বাসের চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালী: কলাপাড়ায় বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার,১৪ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের মহিপুর থানার হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহিন উপজেলার লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। সে স্থানীয় দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বরিশালে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে নানা-নানির সঙ্গে ঘর থেকে বের হয়ে মহাসড়কে বাসের জন্য অপেক্ষা করছিল মাহিন। কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বিআরটিসি বাসকে (ঢাকা মেট্রো-ব ১৫-৬৪৩৫) তারা থামানোর সংকেত দেয়। কিন্তু বাসটি থামানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি শিশু মাহিনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩১:৩৪   ১২০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন
● পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক
● কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, ৩০ হাজার টাকা আদায়
● কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ
● লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু



আর্কাইভ