ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নাজিরগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগে আককাস আলী মন্ডল সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা বাউফলের কলেজে স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের অভিযোগ, সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি পূরণে পাঁচ কৃতি শিক্ষার্থীকে বিমানের টিকিট দিলেন ইউএনও পটুয়াখালীর ৭৪ আবাসন প্রকল্পে জরাজীর্ণ ঘর, বর্ষায় দুর্ভোগ চেঁচরী রামপুর ইউপি নির্বাচনে দোয়া চেয়ে মাহবুবের লিফলেট বিতরণ পাকা ভবন ছাড়াই দুই দশক ধরে চলছে মোহাম্মাদিয়া বিদ্যালয় দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা

আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬


আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা

নারায়ণগঞ্জ:যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, জেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা থাকলেও উপজেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা ছিলেন না। বর্তমান সরকার মাঠপর্যায়ে খেলাধুলাকে এগিয়ে নিতে ৪৯৫টি উপজেলায় ক্রীড়া কর্মকর্তার সঙ্গে দুজন করে স্টাফ নিয়োগ দিচ্ছে। এ ছাড়া আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত হচ্ছে। কারণ, খেলাধুলার মাধ্যমেই মননশীলতা, ধৈর্যশীলতা ও শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনা সম্ভব, যা অন্য কোনো মাধ্যমে সম্ভব নয়।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলা মিনি স্টেডিয়ামটির নাম শহীদ মঞ্জুর স্টেডিয়াম হিসেবে ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান, স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রীড়া সংগঠক রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ। এ ছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আধুনিক ও মানসম্মত খেলার মাঠ এবং ক্রীড়া অবকাঠামো তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় চার হাজার ৫শ’ ৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চাই। আপনারা দেখেছেন, অলিম্পিক ও এশিয়া গেমসে আমরা শুধু অংশগ্রহণ করতে যাই; সেখানে পদকের স্বপ্ন থাকে না। তাই শূন্য থেকে যে কাজ শুরু করেছি, আগামী পাঁচ বছর পর বিশ্বমঞ্চে শুধু অংশগ্রহণ নয়, পদকের জন্যও লড়াই করব।

সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, ‘সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া মনকে আনন্দ দেয় এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে। আড়াইহাজার থেকে বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এখানকার খেলোয়াড়রা ভূমিকা রেখে দেশের মুখ উজ্জ্বল করেছেন।’

ক্রীড়া সংগঠক ও স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম বলেন, খেলাধুলা যুবসমাজকে সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ করে তোলে। তরুণ সমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

পরে অতিথিরা মিনি স্টেডিয়ামের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৬   ৩ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সিংগাইরের কামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজিরা খাতায় জাল স্বাক্ষরের অভিযোগ
আড়াইহাজারে মিনি স্টেডিয়াম উদ্বোধন, ৪৫৯৯ ইউনিয়নে মাঠের পরিকল্পনা
দোহারে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
ময়নাতদন্তে আত্মহত্যার কথা, সিংগাইরে স্কুলছাত্রী মারিয়া মাহির মৃত্যু ঘিরে প্রশ্ন
ভূঞাপুরের দুই জুলাই যোদ্ধা ৩শ পিচ ইয়াবাসহ আটক



আর্কাইভ