ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা • অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন • ফোনে কথার পর ঘরে নিধির মৃত্যু, তদন্তে বিবাহিত প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের দাবি • সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই • চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত • বিষখালী নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ • রংপুর সদরের উপজেলা বিতর্কে চ্যাম্পিয়ন কবি নজরুল একাডেমি • চাঁদগ্রাম ইউনিয়নে গ্রাম আদালত পরিদর্শন করলেন ভেড়ামারার ইউএনও • কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বিনোদন » অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন

অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন


বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬


অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন

গেল ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বলিউডের সিনেমা ‘লাস্ট স্টোরিজ ৩’। সিনেমাটিতে আলী ফজলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন রাধিকা মদন। পর্দায় দৃশ্যটি দর্শকের প্রশংসা পেলেও অভিনয়ের সময় স্বস্তিতে ছিলেন না তিনি। দৃশ্যটি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে ছিলেন রাধিকা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের পর থেকেই রাধিকার মধ্যে চাপা আতঙ্ক কাজ করত। সারাক্ষণ ভয় ছিল, দৃশ্যটি ফাঁস হয়ে যায় কি না। ২০১৬ সালে ‘পার্চড’ সিনেমায় অভিনয়ের সময় তাঁর একটি অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়েছিল। সেই ঘটনার পর থেকেই এ ধরনের দৃশ্যে অভিনয়ের সময় তাঁর ভয় কাজ করে।

এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, এ ধরনের দৃশ্যে অভিনয় করতে ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। তাঁর ভাষায়, “যাঁদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাঁদের আমরা কী করতে পারি? তাঁদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না, এসব করবেন না। সত্যি বলতে কিছুই করার থাকে না। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় মাথায় রাখতে হয়, দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি জেনেই কাজ করতে হয়।”

অন্যদিকে, ‘লাস্ট স্টোরিজ ২’-এ সাবেক প্রেমিকা তামান্না ভাটিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন বিজয় ভার্মা। পরে সেই দৃশ্যও ফাঁস হয়ে যায়।

এ প্রসঙ্গে বিজয় বলেন, এ ধরনের দৃশ্যে অভিনয়ের সময় দর্শক বিষয়টি কীভাবে দেখবেন, সেই চিন্তা মাথা থেকে সরিয়ে রাখতে হয়। তাঁর ভাষায়, “আমরা জানি, এই ধরনের দৃশ্য অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এটাই বাস্তবতা। কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিছু দৃশ্য আরও বেশি ছড়িয়ে পড়ে, নানা জায়গায় ঘুরতে থাকে। কিন্তু এই ভাবনাগুলো মাথায় রেখে দিলে আমি যে ধরনের কাজ করতে চাই, তা করতে পারব না। অভিনেতা হিসেবে নতুন কিছু করার সাহসও হারিয়ে ফেলব।”

‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করেছেন বিজয় ভার্মা, রাধিকা মদন, আলী ফজল, অদিতি রাও হায়দারি ও কঙ্কনা সেন শর্মাসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৬   ১৪ বার পঠিত  | ●







বিনোদন থেকে আরও...


● অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ঝুঁকি নিয়ে যা বললেন রাধিকা মদন
● ফোনে কথার পর ঘরে নিধির মৃত্যু, তদন্তে বিবাহিত প্রকৌশলীর সঙ্গে সম্পর্কের দাবি
● সিলেটি গান ও কনটেন্টে পরিচিতি গড়ছেন শারমিন আহমেদ বিথী
● ‘মোটি’ তকমা নিজের করে স্বরার জবাব শরীর নিয়ে কটাক্ষকারীদের
● অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে



আর্কাইভ