ঢাকা সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল—‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি—আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল আরাফাত।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে শিক্ষকদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, একটি আদর্শ ও মেধাভিত্তিক জাতি গঠনে শিক্ষকদের ভূমিকাই মুখ্য। তাই শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও যথাযথ সামাজিক মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।
অনুষ্ঠানে উপজেলার বিএনপির সদস্যসচিব শাজাহান আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৩৯:২৬ ৪ বার পঠিত | ● বিশ্ব ● ভেড়ামারায ● শিক্ষক