ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, এমপিওভুক্তির দাবি • উলিপুরে রোপা আমনে মিলিবাগের আক্রমণ, ক্ষতির আশঙ্কায় কৃষক • তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন • কাঁঠালিয়ায় ৩ কিলোমিটার সড়ক বেহাল, চলাচলে চরম ভোগান্তি • কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা • অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের তিন ভাতা চালুর দাবি • ভেড়ামারায় জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার • বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১ • বিশ্ব বসতি দিবসে পটুয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা • আমতলীতে তৃণমূল শক্তিশালী করে নীতির পরিবর্তনের আহ্বান আলিউল্লাহ এমপির


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ রোধে স্কুল বিতর্ক

মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ রোধে স্কুল বিতর্ক


রংপুর ব্যুরো
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ রোধে স্কুল বিতর্ক

রংপুর: মা ও নবজাতকের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে কিশোর-কিশোরী, পরিবার ও কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের মিঠাপুকুরে উপজেলা পর্যায়ে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‘Strengthening the Maternal and Neonatal Health System in Rangpur, Bangladesh (Jononi)’ প্রকল্পের আওতায় বুধবার মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করা চারটি বিদ্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। KOICA-এর অর্থায়নে, Save the Children-এর কারিগরি সহায়তায় এবং RDRS Bangladesh-এর বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। স্কুল ডিবেট ক্যাম্পেইন বাস্তবায়ন করছে সুবর্ণরেখা লিমিটেড।

প্রতিযোগিতায় অংশ নেয় পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, বালুয়া উচ্চ বিদ্যালয় ও শালাইপুর উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় বুজরুক তাজপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও বালুয়া উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে পরবর্তী পর্যায়ে উন্নীত হয়। উপজেলা পর্যায়ের ফাইনালে বালুয়া উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

বিতর্ক অনুষ্ঠানে সেলিব্রিটি ও মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওমর ফারুক।

বিচারকের দায়িত্ব পালন করেন রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. মোতাহার হোসেন সুজন, তিস্তা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. সবুজ সরকার এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোছা. আফিফা ইশরাত চেতনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ।

RDRS Bangladesh-এর পক্ষে উপস্থিত ছিলেন জননী প্রকল্পের Officer—Relations & Community Mobilization & Safeguarding Focal মো. মাহাবুব আলম, Officer—Government Relations & Community Mobilization মো. রোকনুজ্জামান এবং Officer—Capacity Building মো. মাসুদুজ্জামান মাসুম। এছাড়া সুবর্ণরেখা, রংপুরের কো-অর্ডিনেটর নিরব সরকার সাম্য উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, কৈশোরকালীন গর্ভধারণের স্বাস্থ্যঝুঁকি, আইনগত অধিকার, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং পরিবার ও সমাজের সহায়ক ভূমিকা সম্পর্কে কিশোর-কিশোরী ও কমিউনিটির মধ্যে সচেতনতা তৈরি করা। একই সঙ্গে বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও সামাজিক বিষয়ে সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

তারা আরও জানান, স্কুল বিতর্ক ক্যাম্পেইনকে শুধু প্রতিযোগিতা হিসেবে নয়, বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও অ্যাডভোকেসির একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও সম্পৃক্ত করা হচ্ছে।

ক্যাম্পেইনের ধারাবাহিকতায় স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতা থেকে নির্বাচিত বিদ্যালয়গুলো উপজেলা পর্যায়ে অংশ নিচ্ছে। উপজেলা পর্যায়ের বিজয়ী দলগুলো পরবর্তী ধাপে জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।

বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে ছেলে-মেয়েদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পৃক্ত করা হচ্ছে। এর মাধ্যমে সামাজিকভাবে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা আরও জোরদার হবে বলে আশা করছেন আয়োজকরা।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৬:৫৮   ৩ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে রোপা আমনে মিলিবাগের আক্রমণ, ক্ষতির আশঙ্কায় কৃষক
● মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ রোধে স্কুল বিতর্ক
● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়



আর্কাইভ