ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, এমপিওভুক্তির দাবি • উলিপুরে রোপা আমনে মিলিবাগের আক্রমণ, ক্ষতির আশঙ্কায় কৃষক • তারাকান্দা উপজেলা তাঁতী দলের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন • কাঁঠালিয়ায় ৩ কিলোমিটার সড়ক বেহাল, চলাচলে চরম ভোগান্তি • কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা • অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের তিন ভাতা চালুর দাবি • ভেড়ামারায় জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার • বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১ • বিশ্ব বসতি দিবসে পটুয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা • আমতলীতে তৃণমূল শক্তিশালী করে নীতির পরিবর্তনের আহ্বান আলিউল্লাহ এমপির


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে ছাত্রীকে ছাদে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অফিস সহায়ক আটক

পটুয়াখালীতে ছাত্রীকে ছাদে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অফিস সহায়ক আটক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর ২০২৬


পটুয়াখালী: পটুয়াখালীর ১১২ নম্বর আউলিয়াপুর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদ্যালয়ের অফিস সহায়ক পান্নু খানকে আটক করেছে পুলিশ। সোমবার, ৫ অক্টোবর সকালে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে, রোববার, ৪ অক্টোবর বিকেলে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪ অক্টোবর বিকেলে ফুল দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বিদ্যালয়ের ছাদে নিয়ে যান পান্নু খান। সেখানে শিশুটিকে অনাকাঙ্ক্ষিতভাবে হয়রানি ও জোরপূর্বক যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের। এ সময় শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা অভিযুক্ত পান্নু খানকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয় ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী শিশুর মা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

স্থানীয়রাও শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

সচেতন মহল বলছে, অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর নিরাপত্তা, চিকিৎসা ও মানসিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩৬:০৪   ২৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি, এমপিওভুক্তির দাবি
● কাঁঠালিয়ায় ৩ কিলোমিটার সড়ক বেহাল, চলাচলে চরম ভোগান্তি
● কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
● বাউফলে বসতঘরের পেছনে গাঁজা চাষ, ৩ গাছসহ আটক ১
● বিশ্ব বসতি দিবসে পটুয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভা



আর্কাইভ