ঢাকা    বুধবার, ৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কাউখালীতে রাকিব তালুকদারের অর্থায়নে মশা নিধন অভিযান • সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত • লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক • নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে চাপা পড়ে দিনমজুর নিহত, ছেলে আহত • দুমকিতে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ • ডিমলায় মাটিচাপা অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার • দুমকিতে ২৫০ নারীকে আধুনিক কৃষি চাষের প্রশিক্ষণ ও বীজ বিতরণ • পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম • পীরগঞ্জে দুর্গাপূজা সামনে রেখে ঢাক-ঢোল তৈরিতে ব্যস্ত কারিগররা • সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি গঠন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ

দুমকিতে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬


দুমকিতে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ

পটুয়াখালী: দুমকিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৬ অক্টোবর বিকেল ৩টায় দুমকি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, দুমকির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা মো. মাহফুজুর রহমান (অতিরিক্ত দায়িত্ব), দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা, জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:২০:৩৬   ৬ বার পঠিত  |







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে রাকিব তালুকদারের অর্থায়নে মশা নিধন অভিযান
● লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক
● নেছারাবাদে কাঠবোঝাই ভ্যান উল্টে চাপা পড়ে দিনমজুর নিহত, ছেলে আহত
● দুমকিতে ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষেধ
● দুমকিতে ২৫০ নারীকে আধুনিক কৃষি চাষের প্রশিক্ষণ ও বীজ বিতরণ



আর্কাইভ