ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগ পাননি ফয়জুল আলম

লালমোহনে মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগ পাননি ফয়জুল আলম


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬


লালমোহনে মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগ পাননি ফয়জুল আলম

ভোলা: লালমোহন উপজেলার মো. ফয়জুল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫-এ অংশ নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন। উপজেলা পর্যায়ে মেধা তালিকায় দ্বিতীয় হয়েও ভেরিফিকেশনে বাদ পড়ায় তিনি নিয়োগপত্র পাননি।

ভোলা জেলায় মোট ২৫৬ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। এর মধ্যে লালমোহনের ৪৩ জন। উপজেলার মো. ফয়জুল আলম ছাড়া বাকি সবাই নিয়োগপত্র পেয়েছেন বলে জানা গেছে।

প্রথম পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬১ জেলায় ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। প্রথম পর্যায়ে মো. ফয়জুল আলমসহ অনেকের নাম গেজেটে না আসায় বিষয়টি দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়। পরে বাদ পড়া শিক্ষকরা ঢাকায় আন্দোলন করলে দ্বিতীয় পর্যায়ে তাদের নিয়ে পুনরায় গেজেট প্রকাশ করা হয়। লালমোহন উপজেলার কাগজপত্র জমা দেওয়া সব শিক্ষকের নাম দ্বিতীয় পর্যায়ের গেজেটে এলেও মো. ফয়জুল আলমের নাম সেখানে আসেনি।

তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানতে পেরেছেন, ভেরিফিকেশনে তাকে বাদ দেওয়া হয়েছে। ফয়জুল আলমের দাবি, কোনো এক অদৃশ্য রাজনৈতিক ট্যাগ দিয়ে তার ক্যারিয়ার এক নিমিষে ধ্বংস করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মো. ফয়জুল আলম বলেন, “আমি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও অজ্ঞাত কারণে আমার নিয়োগপত্র পাইনি। অথচ লালমোহন উপজেলা পর্যায়ে মেধা তালিকায় আমার স্থান দ্বিতীয়। আমার কাগজপত্রেও কোনো সমস্যা নেই। আমি পূর্বে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতাম। প্রাইমারিতে নিয়োগ হয়েছে, এজন্য চাকরি ছেড়ে দিয়েছি। কিন্তু এখানে আমার নিয়োগপত্র আসেনি।”

তিনি বলেন, “বর্তমানে আমি বেকার অবস্থায় থেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। পরিবারে আমার স্ত্রী, সন্তান, মা, বাবা ও ভাইবোন রয়েছেন। আমি একজন অসহায় ও গরিব পরিবারের সন্তান। এর আগে আমি তিনবার প্রাইমারিতে পরীক্ষা দিয়ে লিখিত ও ভাইভায় অংশগ্রহণ করেও চূড়ান্তভাবে নিয়োগ পাইনি। তখন আপসোস ছিল না। এবার চূড়ান্তভাবে নিয়োগ পেয়েও ভেরিফিকেশনের বেড়াজালে আটকে আমাকে নিয়োগপত্র দেওয়া হয়নি। আমার সরকারি চাকরির বয়সও শেষ হয়ে গেছে। এখন বর্তমানে বেকার অবস্থায় রয়েছি।”

মো. ফয়জুল আলম আরও বলেন, “আমার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ড নেই। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যদি মেধার মূল্যায়ন না করে অস্বচ্ছ ভেরিফিকেশনের নামে হয়রানি করা হয়, তবে আমার মতো সাধারণ শিক্ষার্থীদের এত কষ্ট করে পড়াশোনা ও চাকরির জন্য প্রস্তুতি নেওয়া বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই না।”

তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ এবং শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “যাতে আমার নাম গেজেটে অন্তর্ভুক্ত করে আমার নিয়োগপত্র দেওয়া হয়। আমি আমার পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চাই।”

এ ব্যাপারে ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম বলেন, ভোলা জেলায় লালমোহনের একজনসহ মোট চারজন শিক্ষক বাদ পড়েছেন। এই চার শিক্ষকের ডকুমেন্টসহ অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অধিদপ্তর থেকে তাদের ব্যাপারে যে সিদ্ধান্ত দেওয়া হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৩০:৩৮   ২৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
● চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক
● খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
● কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী
● পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় নতুন কমিটির পরিচিতি সভা



আর্কাইভ