ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর • লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা • পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ • বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ • ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী • নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অর্থনীতি » মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার

মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার


অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬


মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার

ইতিহাসে প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় (বাইব্যাক) নিলাম করেছে সরকার। এর আওতায় মেয়াদপূর্তির আগেই দুই বছর মেয়াদি ১ হাজার ৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থ বিভাগের পক্ষে বাংলাদেশ ব্যাংক এ নিলাম পরিচালনা করে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘লাইবিলিটি ম্যানেজমেন্ট অপারেশনস’-এর একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এর মাধ্যমে সরকার মেয়াদপূর্তির আগেই বাজার থেকে বিদ্যমান সরকারি সিকিউরিটিজ কিনে নিতে পারে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এ ধরনের বাইব্যাকের মাধ্যমে সরকারি ঋণের এককালীন পরিশোধের চাপ কমানো, পুনঃঅর্থায়ন ঝুঁকি ব্যবস্থাপনা এবং ঋণ পরিশোধের সময়সূচি আরও সুষম করা সম্ভব হবে। একই সঙ্গে সরকারি সিকিউরিটিজ বাজারের দক্ষতা ও গতিশীলতা বাড়াতেও এটি ভূমিকা রাখবে।

অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা, ঋণের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথমবারের এই বাইব্যাক নিলাম সেই সংস্কার কার্যক্রমেরই অংশ।

সরকার জানিয়েছে, মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী এ ধরনের নিলাম আয়োজন করা হবে। এ ক্ষেত্রে বাজার পরিস্থিতি, সরকারের নগদ অর্থের অবস্থান, বাজারের তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারি ঋণের সামগ্রিক কাঠামো বিবেচনায় নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:২৪:৫৬   ২ বার পঠিত  |







অর্থনীতি থেকে আরও...


● মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার
● বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ পাল্টা শুল্ক তুলনামূলক স্বস্তিদায়ক: বাণিজ্যমন্ত্রী
● খেলাধুলাকে অর্থনীতির মূলধারায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে : অর্থমন্ত্রী
● ২০০ টাকার নিচে নেই মাছ ও মুরগি, ডিমের ডজন ১৫০
● নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি



আর্কাইভ