ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
টাঙ্গাইল: ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদ আব্দুল কদ্দুস, শহীদ আব্দুস সালাম এবং সদ্যপ্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালাম পারভেজ ফকিরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পালন করা হয় ভূঞাপুর হানাদার মুক্ত দিবস।
স্বাধীনতা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার। সঞ্চালনা করেন গবেষক মামুন তরফদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আবদুল হালীম খাঁ, মুক্তিযুদ্ধের টুআইসি মির্জা মোহাম্মদ এছাহাক, বিশিষ্ট সমাজসেবক খায়রুজ্জামান ভূঁইয়া ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাবরেজিস্ট্রার (অব.) মনির হোসেন, অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খান, চারণকবি শাহজাহান মিয়া, সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুস সাত্তার, মনিরুজ্জামান তরফদার বাবু, নাফিস আহসান ও হানিফ ভূঁইয়াসহ অনেকে।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন আব্দুর রহিম, হারুন অর রশিদ ও নজরুল ইসলাম দুলাল।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৪০:২২ ৮ বার পঠিত | ● ● ভূঞাপুর ● মুক্ত দিবস ● হানাদার