ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় নির্বাহী ম্যাজিস্ট্রেটবিহীন ঈদ: প্রথমবারের মতো দায়িত্বশূন্য প্রশাসন

কলমাকান্দায় নির্বাহী ম্যাজিস্ট্রেটবিহীন ঈদ: প্রথমবারের মতো দায়িত্বশূন্য প্রশাসন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


কলমাকান্দায় নির্বাহী ম্যাজিস্ট্রেটবিহীন ঈদ: প্রথমবারের মতো দায়িত্বশূন্য প্রশাসন

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় এবার ঈদ উদযাপিত হলো এক অনন্য পরিবেশে—প্রথমবারের মতো নির্বাহী কর্মকর্তা বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে। ঈদের দুই দিন আগেই স্টেশন ছেড়েছেন তিনি, এবং আজ (৫ এপ্রিল) শনিবার সকাল পর্যন্ত তার ফেরার কোনো তথ্য পাওয়া যায়নি।

এমন পরিস্থিতি স্থানীয় প্রশাসনের ইতিহাসে নজিরবিহীন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার দীর্ঘ কর্মজীবনে কখনো এমন পরিস্থিতি দেখিনি। সাধারণত ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে নির্বাহী কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট স্টেশনে উপস্থিত থাকেন, কিন্তু এবার সেটির ব্যতিক্রম ঘটেছে।”

এই অনুপস্থিতি আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব ফেলেছে কি না, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, প্রশাসনিক শূন্যতা থাকা সত্ত্বেও ঈদ শান্তিপূর্ণভাবেই উদযাপিত হয়েছে। আবার কেউ বলছেন, এটি দায়িত্বশীলতার অভাবের একটি দৃষ্টান্ত।

এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি ব্যাখ্যা পাওয়া যায়নি। কলমাকান্দার সাধারণ জনগণ জানতে চায়—এত গুরুত্বপূর্ণ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন স্টেশন ছাড়লেন? প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা কি এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন? প্রশ্নগুলো থেকেই যাচ্ছে।

এ বিষয়ে জানতে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের সরকারি মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হয়। তবে তিনি কোনো কল রিসিভ করেননি, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

পরবর্তীতে এ বিষয়ে নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের প্রতিক্রিয়া জানতে তার মুঠোফোনে কল দেওয়া হলে, তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করেন। তবে জেলা প্রশাসক একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় তার সাথেও কথা বলা সম্ভব হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১২:০৩   ২৯৬ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই
৮ বছরের সাজিদ ৪ মাসে হাফেজ
নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩
ফুলপুরে ৮০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু



আর্কাইভ