ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে ব্রিজের নিচে পড়েছিলো অজ্ঞাত যুবকের মরদেহ

কালীগঞ্জে ব্রিজের নিচে পড়েছিলো অজ্ঞাত যুবকের মরদেহ


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল ২০২৫


কালীগঞ্জে বালুর মাঠে পড়েছিলো অজ্ঞাত যুবকের মরদেহ

গাজীপুর: কালীগঞ্জে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড দেওপাড়া এলাকার ঘোড়াশাল রেল ব্রিজের নিচ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয়রা ঘোড়াশাল রেল ব্রিজের নিচে বালুর মধ্যে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে নরসিংদীর রেলওয়ে পুলিশ এসে বেলা সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরনে ছিল ফিরোজা নীল রঙের ফুল হাতা গেঞ্জি ও গাঢ় নীল রঙের ট্রাউজার। পোশাকগুলো ছিল ধুলো মাখা ও কিছু অংশ ছেঁড়া।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে আসা কোনো ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের ডান পা ভেঙ্গে গেছে। এছাড়া মাথা ও বুকে আঘাতের চিহৃ রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এন/আর

বাংলাদেশ সময়: ১৫:৪২:১০   ২৩৫ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার
● কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা
● আড়াইহাজারে ৫ কোটি টাকার বন্ডের সুতা জব্দ, গোডাউন মালিক আটক
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা



আর্কাইভ