ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫


নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

ফরিদপুর: ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যাওয়ায় বাসে থাকা অন্তত প্রায় ২০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধারকার্য চালায়। এসময় মহাসড়কজুড়ে প্রায় ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

আহতরা হলেন, পটুয়াখালীর আব্দুর রশিদের ছেলে মো: সজিব (২৫), আমতলী বরগুনার পূর্বটিলা গ্রামের মো: রনির স্ত্রী সুইটি বেগম (২১), ভোলার কালপুরা থানার আটুয়া গ্রামের আলকাজ কাজীর ছেলে মিরাজ কাজী (৩২), গোপালগঞ্জ কাশিয়ানী চরঘাট গ্রামের মোশাররফ শেখের মেয়ে খাদিজা আক্তার (২৩), এছাড়াও বাসের হেলপারসহ (অজ্ঞাত) আরও ১৬ জন নারী পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো: রোকিবুজ্জামান জানায়, ঢাকা থেকে বরিশালগামী ইকরা পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ৪০-৪৫ জন যাত্রীর মধ্যে ১৫-২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে এ দূর্ঘটনায় কেও মারা যায় নি।

উপ-পরিদর্শক মো: শাহাদাৎ হোসেন জানান, ঘটনাস্থলে উদ্ধারকার্য শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪১:৩১   ২৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ