ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাতিয়ায় যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫


হাতিয়ায় যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নোয়াখালী: হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়ন যুবদল ছাত্রদল নেতাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের ও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনলাইল পোর্টালে সংবাদের প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ছাত্রদল যুবদল নেতারা হাতিয়া প্রেসক্লাবে এসে প্রেসক্লাবের হলরুমে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চরকিং ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আবদুল হালিম, হাতিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন রকি, ইউনিয়ন যুবদলের সিঃ সহ-সভাপতি মো. ফরহাদ উদ্দিন, ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন, ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন।
লিখিত বক্তব্যে চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেন, গত ১৮ ই মে সফিকুল মাওলা নামে এক ব্যক্তি জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আমাদেরকে জড়িয়ে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। যার সাথে আমি সহ আমরা কেহই জড়িত নই। একটি স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনীতি চরিতার্থ করার জন্য আমি ও আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ যুবদল ও ছাত্রদলের সম্মান ক্ষুন্ন করার জন্য অন্যের প্ররোচনায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কয়েকটি অনলাইন পোর্টালে অপমানজনক ও মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রচার করে।
উল্লেখ্য স্থানীয় চরকিং ইউনিয়নের চরবগুলা গ্রামের বাসিন্দা ডাক্তার গোলাম মাওলার ছেলে সফিকুলের সাথে প্রতিবেশী ইব্রাহীমে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে কয়েক যুগ ধরে। এ নিয়ে বহুবার শালিশ বিচার ও হয়। গত ওয়ান এলেভেনের সময়ও যৌথবাহিনী ইব্রাহীমকেজ
জমির দখল বুঝিয়ে দিয়ে যায়। পরবর্তীতে ৫ আগষ্ট এর পরে একটা পক্ষের ইন্দনে ইব্রাহীমকে আবার দখলচ্যুত করার পঁয়তারা করছে সফিকুল।

এক সপ্তাহ আগে ইব্রাহীম তার দখলীয় জায়গায় ছেলের জন্য ঘর তৈরি করতে গেলে উভয় পক্ষের মধ্য আবার বিরোধ সৃষ্টি হয়। এখানে কোন ভাবেই যুবদল ছাত্রদলের নেতা কর্মীরা জড়িত থাকার প্রশ্নই উঠে না। বিষয়টি সোমবার হাতিয়া থানার এসআই অভিজিৎ বড়ুয়া সরোজমিনে গিয়ে তদন্ত করে আসেন। এ ঘটনায় আমাদের জড়িত থাকার কোন সত্যতা পায়নি।
আবদুল হালিম আরো বলেন,তিনি দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন করার অপরাধে অভিযোগকারী ও ইন্ধনদাতাদের বিচার দাবি করেন। সে সাথে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদ প্রচার করে দলের ভাবমুর্তি নষ্ট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অভিযোগের বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, শফিকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি টিম সরোজমিনে পাঠানো হয়। সেখানে শফিকের আবেদনের সত্যতা পাওয়া যায়নি। ইব্রাহীম তার দখলীয় জমিতে ঘর তুলছে। অন্য কারো সম্পৃক্ততা নেই। এরপরও তার যদি কোন আপত্তি থাকে সে তা আদালতের দ্বারস্থ হতে পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:০৪   ২৮৭ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ