ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিএনপির রাজনীতিতে হঠাৎ চমক দিলেন ছাত্রনেতা শাহনেওয়াজ

হাতিয়ায় বিএনপির রাজনীতিতে হঠাৎ চমক দিলেন ছাত্রনেতা শাহনেওয়াজ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


হাতিয়ায় বিএনপির রাজনীতিতে হঠাৎ চমক দিলেন ছাত্রনেতা শাহনেওয়াজ

নোয়াখালী: হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজ । রাজনৈতিক ভাবে ঢাকাতে তার অবস্থান আগে থেকে। এলাকায় তেমন একটা আসেন না। নেই স্থানীয় রাজনীতিতে কোন তৎপরতা। গ্রুপিংয়ের রাজনীতিতে তার আলোচনার একেবারই অনুপস্থিত। উপজেলা কমিটিতে থাকা না থাকা নিয়েও কোন তৎপরতা চোখে পড়েনি।আসন্ন ঈদুল আজহার পর হঠাৎ মাঠে তার বিচরণ ছিল চোখে পড়ার মতো। গত এক সপ্তাহে তিনটি ইউনিয়নের ৫টি বাজারে পথসভা করেন সাবেক এ ছাত্রনেতা শাহ নাওয়াজ। প্রতিটি পথসভায় লোকে লোকারণ্য। যা সাবেক এই ছাত্র নেতাকে আলোচনায় নিয়ে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থীর বাড়ি নোয়াখালী হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে উত্তর সোনাদিয়া মানিক বাজারের দক্ষিণ পাশে। পিতা মরহুম মাওলানা আব্দুল হাই সাবেক দুবারের ইউপি চেয়ারম্যান। ২০০৩ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত শাহ নাওয়াজ। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারন সম্পাদক।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদকের দায়িত্বও পালণ করেন এই ছাত্র নেতা। জড়িত ছিলেন সরকার বিরোধী আন্দোলনের প্রথম সারিতে। রাজনীতিতে এগিয়ে যাওয়ার চিন্তা অনেকদিন থেকে । সূযোগের আশায় ছিল অনেক আগ থেকে। এজন্য এলাকার লোকজনের সাথে যোগাযোগ ছিল খুবই নিবিড় ভাবে।
প্রতিদিন বিকাল হলে স্থানীয় লোকজন নিয়ে ছোটে যাচ্ছেন গ্রামে গ্রামে। বিভিন্ন বাজারে মানুষের সাথে করছেন ঈদ শুভেচ্ছা বিনিময়। এর মধ্যে জাহাজমারা সেন্টার বাজার, সোনাদিয়া মাইজদী বাজার ও চরকিং ভৈরব বাজার তিনটি পথসভা করেন তিনি। এসব পথসভায় একমাত্র বক্তাও তিনি। সাথে থাকা সৈকত নামের একজন জানান, এসব পথসভার পূর্বের কোন প্রস্তুতি র্ছিল না। বাজারে শাহ নাওয়াজ এসেছেন এই সংবাদ চড়িয়ে পড়লে চারদিক থেকে লোকজন এসে জড়ো হয়ে যেত। যা এক সময় পথসভায় রুপ নিয়েছে। পরে মানুষের অনুরোধে উচু জায়গায় দাড়িয়ে বক্তব্য দিয়েছেন তিনি।
শাহ নাওয়াজ জানান, রাজনীতির প্রথম থেকে ছাত্রদলের সাথে জড়িত ছিলেন। এখন বিএনপির রাজনীতির সাথে জড়িত। হাতিয়ার মানুষ খুবই অবহেলিত। তার জন্ম এই দ্বীপে পিতা মাতাসহ পূর্ব পুরুষের সবাই হাতিয়ার। এজন্য এই অঞ্চলের প্রতিনিধিত্ব করার প্রত্যাশা অনেক আগ থেকে। রাজনীতিতে অভিজ্ঞতা অনেক হয়েছে এখন সূযোগ এসেছে তাই দলের মনোনয়ান চাইবেন। ইতিমধ্যে মানুষের আগ্রহ দেখে অভিবুত হয়েছেন। বিভিন্ন বাজারের দুচারজন নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে পথসভায় রুপ নিয়েছে। যা দেখে তিনি নিজেও অবাক হয়েছেন। উপজেলা পর্যায়ে কোন গ্রুপের হয়ে কাজ করতে চান না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দপা বাস্তবায়নে কাজ করে যাবেন বলে জানান তিনি।
এদিকে নোয়াখালী-৬ হাতিয়াতে শাহ নাওয়াজ ছাড়াও সাবেক সংসদ প্রকৌশলী ফজলুল আজিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজিব এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে জন্য মাঠে কাজ করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৪:১৭   ১৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ