ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » কলাপাড়ায় ৮ জেলেসহ ২ অবৈধ আর্টিসনাল ট্রলিং ট্রলার আটক

কলাপাড়ায় ৮ জেলেসহ ২ অবৈধ আর্টিসনাল ট্রলিং ট্রলার আটক


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


কলাপাড়ায় ৮ জেলেসহ ২ অবৈধ আর্টিসনাল ট্রলিং ট্রলার আটক

পটুয়াখালী: অবৈধ ট্রলিং ট্রলার বন্ধে এবার নড়েচড়ে বসেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মহিপুরের খাপড়াভাঙ্গা নদী থেকে ৮ জেলে ও ৯ পিস বেহুন্দী অবৈধ জাল সহ দুইটি আর্টিসনাল ট্রলিং বোট আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার রাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের সমন্বয়ে আলীপুর আমখোলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়। জব্দকৃত ট্রলিং বোট ও জালসহ আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ট্রলিংয়ে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরায় বোট মালিকদের নোটিশ দিয়েছি। ইতোমধ্যেই তিনটি বোট জব্দ করে মামলা দেওয়া হয়েছে। কিন্তু তাহারা সমুদ্রে মাছ শিকার করার আবেদন জানিয়ে উচ্চ আদালতে একটি রিট করেছেন।

আশা করছি খুব শীঘ্রই রিট আবেদন নিষ্পত্তি হয়ে যাবে। তারপর আমরা পুরোদমে ট্রলিং বন্ধের জন্য অভিযান শুরু করবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:১১   ২৩৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ