ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি দুই বছরের ফাইজার হৃদযন্ত্রে ছিদ্র, চিকিৎসায় প্রয়োজন সাড়ে ৩ লাখ টাকা ভুঞাপুরে লৌহজং নদীতে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার ভেড়ামারায় ৩ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ সর্বস্তরের জনগণের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি সেলিম রেজা হাবিব ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার চরফ্যাসনে শিক্ষিকার স্বামী নিখোঁজ,দু’দিনেও মিলেনি হদিস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন

নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


নাসিরনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সংবাদ সন্মেলন

ব্রাহ্মণবাড়ীয়া: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ বাতিলের প্রতিবাদে ১২ আগস্ট নাসিরনগরে সংবাদ সন্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখা।

মঙ্গলবার  নাসিরনগর প্রেসক্লাবে বিভিন্ন পত্রিকা ও ইলেট্রনিক্ মিডিয়ার স্থানীয় প্রতিনিধিদের নিয়ে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহব্বায়ক মো:শফিকুল ইসলাম ইউনুস

বক্তব্যে বলা হয়, ২০২২ ইং সালে অনুষ্টিত সর্বশেষ বৃত্তি পরীক্ষা পর্যন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ ছিল। কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭.০৭.২৫ ইং তারিখে জারিকৃত ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫ পরিপত্র মাধ্যমে তাদের(কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথিমিক বিদ্যালয়) শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ বাতিল করা হয়েছে।একই পাঠ্য বই ও একই পদ্ধতিতে প্রচলিত শিক্ষা ব্যাবস্থায় একটি বড় অংশের ছাত্র-ছাত্রীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ না দেয়াকে বৈষম্যমুলক সিদ্বান্ত বলে অবিহিত করেছেন সংবাদ সন্মেলনে।

আগামী ২০.০৮.২৫ তারিখের মধ্যে সরকারের এই সিদ্ধান্ত বাতিল না করলে পর্যায়ক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, বিভাগীয় উপ পরিচালকের কার্যালয় ঘেরাও অথবা মার্চ ফর ঢাকা এর মত কঠোর কর্মসুচী ঘোষনা করা হতে পারে বলে হুশিয়ারী দেন নেতারা। সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রন করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশেনের যুগ্ম আহব্বায়ক নান্টু দেব, যুগ্ম আহব্বায়ক রিয়াজুর রাশিদ রুবেল, সদস্য সচিব মো: আব্দুল কুদ্দুছ, সদস্য শাহ-আলম ভুইয়া, মোহান্মদ,শাহীন আক্তার খানম প্রমুখ।

উল্লেখ্য, নাসিরনগর উপজেলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাভুক্ত কিন্ডারগার্টেন সংখ্যা ৩৪ টি, অধ্যরনরত শিক্ষার্থীর সংখ্যা ৫০৯০ জন। এ সকল বিদ্যালয় হতে সর্বশেষ ২০২২ সালে অনুষ্টিত বৃত্তি পীরক্ষায় অংশগ্রহনকারীর সংখ্যা ৪২জন এরই মধ্যে বৃত্তি প্রাপ্ত হয়েছিল ২২ জন। নাসির নগর প্রাথমিক বৃত্তি পরীক্ষার সুযোগ বাতিলের প্রতিবাদে কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সংবাদ সম্মেলন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২০:১৯   ৩০৪ বার পঠিত  |               







চট্রগ্রাম থেকে আরও...


নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা
নবীনগর সাংবাদিক সমিতির যাত্রা শুরু
নবীনগর কৃষ্ণনগর মাদ্রাসার ছাত্রকে পৈশাচিক নির্যাতন, শিক্ষক আটক
বালিকা বিদ্যালয়ের চার কৃতি শিক্ষার্থীকে সংর্বধনা
হাতিয়ায় মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক



আর্কাইভ