ঢাকা    সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার • যৌন নিপীড়নের মামলায় ফ্লোরেন্স পিউয়ের প্রতিবাদ, ইনস্টাগ্রাম পোস্ট আটকে দেওয়ার অভিযোগ • স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠান বিধ্বস্ত: জামায়াত আমির • আখতারুজ্জামানের জামিন না পাওয়ায় সরকারের হস্তক্ষেপের অভিযোগ পরওয়ারের • আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ • লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল • আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার • কালীগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা • হাইকোর্টের নিষেধাজ্ঞার মধ্যেই ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন • কয়রায় মাছের ঘেরের পাড়ে গাঁজা চাষ, চার গাছসহ আটক ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সৈকতে ভেসে এলো লাল কম্বল মোড়ানো অজ্ঞাত মরদেহ

সৈকতে ভেসে এলো লাল কম্বল মোড়ানো অজ্ঞাত মরদেহ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট ২০২৫


সৈকতে ভেসে এলো লাল কম্বল মোড়ানো অজ্ঞাত মরদেহ

পটুয়াখালী: কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় ভেসে আসা অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে মরদেহটি দেখতে পাই। পরে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেই। আরেকজন প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, দূর থেকে লাল কম্বল মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি মরদেহ। বিষয়টি ভয়াবহ মনে হওয়ায় আমরা আর কাউকে হাত না দিয়ে পুলিশকে খবর দিই।
খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটির গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৬   ২৪৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আগৈলঝাড়ায় স্কুল-মন্দিরের রাস্তার ৫০ ফুট ইট তুলে ফেলার অভিযোগ
● লালমোহনে নতুন কমিটি ঘিরে উপজেলা ও পৌর ছাত্রদলের আনন্দ মিছিল
● মাদক-জুয়াসহ নানা অপরাধ দমনে লালমোহনে সচেতনতামূলক সভা
● লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
● কাউখালীতে ঘর থেকে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার, লুটপাটের আলামত



আর্কাইভ