ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫


হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

হাতিয়া: ‘একদিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমার আগলে রাখবো’ এ স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর হাতিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
মঙ্গলবার (০৭ অক্টোবর) সকালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ হাতিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলাউদ্দিন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক একেএম মানছুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার কাজী ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক খোন্দকার আবুল কালাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কাজী আওরঙ্গজেব, সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন, সদস্য এটিএম রফিকুল ইসলাম, করিমুল মোস্তফা গাজী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের জ্ঞান, অভিজ্ঞতা ও ঐতিহ্যের ধারক। তাঁদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। সরকার প্রবীণদের কল্যাণে ভাতা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করেছে। এসব উদ্যোগ আরও সম্প্রসারণের দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিক, প্রবীণ নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৪   ২১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ