ঢাকা    রবিবার, ২৪ মে ২০২৬
শিরোনাম
দুমকিতে পিলারের লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিলো প্রতারকরা, মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম যেন বাজার, অবৈধ দোকানে চরম যাত্রী দুর্ভোগ ইউপি সদস্যদের সম্মানি ভাতা ও জেলেদের টাকায় পরিবহন খরচ মেটালেন চেয়ারম্যান নির্বাচনী ব্যয়ের হিসাব দেয়নি বিএনপিসহ ২৩টি দল দোহারে কর আদায়ের ওপর তাগিদ দেন বিভাগীয় কমিশনার ফরিদপুরের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন শামসের উদ্দিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন এমপি সেলিম রেজা হাবিব আগৈলঝাড়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও বিদ্যালয় নির্বাচিত বাউফলে শিক্ষা কর্মকর্তার সহমর্মিতায় আবেগাপ্লুত শিক্ষক-শিক্ষার্থী হাতিয়ায় ব্যাবসায়ীকে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে কর আদায়ের ওপর তাগিদ দেন বিভাগীয় কমিশনার

দোহারে কর আদায়ের ওপর তাগিদ দেন বিভাগীয় কমিশনার


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ২৩ মে ২০২৬


 দোহারে কর আদায়ের ওপর তাগিদ দেন বিভাগীয় কমিশনার

ঢাকা: বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমদ চৌধুরী দাপ্তরিক সফরে দোহার উপজেলার বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। পরিদর্শন স্থান হলো-উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার দপ্তর দর্শন, পৌরসভায় প্রশাসক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও দর্শন, উপজেলার মাহমুদপুর ইউপি কার্যালয় ও ডিজিটাল সেন্টার দর্শন।
শনিবার বেলা ১১ টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমদ চৌধূরী উপজেলা প্রশাসন কার্যালয় ও পৌরসভা প্রশাসন কার্যালয়ে দাপ্তরিক পরিদর্শন করেন।
প্রধান অতিথির পরিদর্শণকালে উপজেলা/পৌরসভা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন আহমদ চৌধুরী, পৌরসভার প্রশাসনিক,রাজস্ব আদায় কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তীব্র অসন্তোষ প্রকাশ করেন। একই সাথে পৌরসভার নিজস্ব আয় ও রাজস্ব বৃদ্ধিতে আরও গতিশীল হতে কঠোর নির্দেশনা দেন তিনি।
সভায় ডিজিটাল মনিটরে পৌরসভার অভ্যন্তরীণ বিভিন্ন খাতের আয় এবং আর্থিক ব্যবস্থাপনার চিত্র পর্যালোচনাকালে বিভাগীয় কমিশনার শরফ উদ্দীন ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে পৌর এলাকার বাণিজ্যিক দোকানপাট ও আবাসিক হোল্ডিং ট্যাক্স (কর) আদায়ে ধীরগতি, বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার থেকে পাওনা বকেয়া, নিয়মিত কর আদায়ে গাফিলতি এবং যত্রতত্র গড়ে ওঠা সাইনবোর্ড ও বিলবোর্ডের লাইসেন্স ফি আদায়ের ক্ষেত্রে পৌরসভার শিথিলতার বিষয়টি তিনি শক্তভাবে তুলে ধরেন। নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি পৌরসভার নিজস্ব তহবিল শক্তিশালী করতে কর ফাঁকিবাজদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এমন আদেশ দেন তিনি।

সাইনবোর্ড ও বিলবোর্ডের ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা মেনে কঠোরভাবে রাজস্ব আদায়ের তাগিদ দেন এই বিভাগীয় কর্মকর্তা শরফ উদ্দীন আহমদ চৌধূরী।
তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন,একটি পৌরসভা তখনই স্বাবলম্বী ও আদর্শ হিসেবে গড়ে ওঠে, যখন তার রাজস্ব আদায়ের খাতগুলো স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক থাকে। আবাসিক, বাণিজ্যিক কিংবা মোবাইল টাওয়ারের মতো বড়ো খাতগুলো থেকে কর আদায়ে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি বাড়াতে হবে এবং সাধারণ নাগরিকরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হন, সেদিকেও সাংবাদিকদের লক্ষ্য রাখতে অনুরোধ জানান তিনি।
সভায় উপস্থিতি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সামিউল আজম, দোহার উপজেলা সহকারি কমিশনার(ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ,দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবু বক্কর সিদ্দিক, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ, পৌর সচিব মো.কামাল হোসেন, নার্গিস আক্তার, প্রধান হিসাব রক্ষক লুৎফর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো.রাজু আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কুতুব উদ্দিন প্রমুখ।
পরে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ ও ডিজিট্যাল সেন্টার পরিদর্শণ শেষে ঢাকা অভিমুখে রওনা দেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫১:৫৯   ১০ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


দোহারে কর আদায়ের ওপর তাগিদ দেন বিভাগীয় কমিশনার
ফরিদপুরের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন শামসের উদ্দিন
দোহারে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় যুবক আটক
সিংগাইরে ২০ টাকা বাকী না দেয়ায় সংখ্যালঘু পান ব্যবসায়ীকে গলাটিপে হত্যা
ঢাকা মহানগরী দক্ষিন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক পদে আলোচনায় তামিম সিকদার



আর্কাইভ