ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর • লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা • পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ • বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ • ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী • নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম যেন বাজার, অবৈধ দোকানে চরম যাত্রী দুর্ভোগ

ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম যেন বাজার, অবৈধ দোকানে চরম যাত্রী দুর্ভোগ




ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম যেন বাজার, অবৈধ দোকানে চরম যাত্রী দুর্ভোগ

কুষ্টিয়া: ঐতিহ্যবাহী ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের ওপর অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে যাত্রী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই স্টেশন দিয়ে হাজারো যাত্রী যাতায়াত করলেও প্ল্যাটফর্মের সংকীর্ণ চলাচল পথের কারণে প্রতিনিয়ত তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখল করে গড়ে উঠেছে অসংখ্য স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। চা-পান, ফলমূল থেকে শুরু করে বিভিন্ন হকারদের সামগ্রী বিক্রির কারণে যাত্রীদের চলাচলের জায়গা অনেকটাই বেদখল হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, ট্রেন আসা-যাওয়ার সময় স্টেশনে যখন অতিরিক্ত ভিড় তৈরি হয়, তখন পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। সংকীর্ণ জায়গার মধ্য দিয়ে হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে গিয়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। অনেক সময় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নিয়মিত যাত্রী অভিযোগ করে বলেন, “প্ল্যাটফর্মটি এখন স্টেশনের চেয়ে বাজারের মতো বেশি মনে হয়। ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকার মতো ন্যূনতম জায়গাটুকুও অবশিষ্ট নেই।”

সচেতন মহল মনে করছেন, রেলওয়ের কিছু অসাধু কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালী চক্রের যোগসাজশেই দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মে এই অবৈধ দোকানপাট চলছে। এর ফলে কেবল যাত্রী দুর্ভোগই বাড়ছে না, বরং সংকীর্ণ জায়গার সুযোগ নিয়ে পকেটমার ও ছিনতাইকারীদের তৎপরতাও বৃদ্ধি পাচ্ছে।

যাত্রী সাধারণ ও স্থানীয় বাসিন্দারা ভেড়ামারা রেলওয়ে স্টেশনকে দখলমুক্ত করতে এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবিলম্বে বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ (পাকশী) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জরুরি হস্তক্ষেপ এবং উচ্ছেদ অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২৭:২০   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ছয় বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
● ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
● ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা
● ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা
● পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম



আর্কাইভ