ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর • লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা • পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ • বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ • ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী • নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে পিলারের লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিলো প্রতারকরা, মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা

দুমকিতে পিলারের লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিলো প্রতারকরা, মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬


দুমকিতে পিলারের লোভ দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নিলো প্রতারকরা, মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা

পটুয়াখালী: দুমকিতে ব্রিটিশ আমলে স্হাপিত পিলারের লোভ দেখিয়ে শতাধিক পরিবারের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উত্তম কুমার (উত্তম বাবু) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় লোভে পড়ে টাকা দিয়ে টাকা ফেরত না পেয়ে এক মাদ্রাসার শিক্ষকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানাযায়, তিন বছর আগে উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের উত্তম কুমার(উত্তম বাবু) ব্রিটিশ আমলে স্হাপিত পিলারের লোভ দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে দুইগুণ টাকা দেওয়ার লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং ওই টাকা ফেরত চাইলে বিভিন্ন অযুহাত দেখায়। এ ঘটনায় বৃহস্পতিবার,২১মে আবুল কালাম আজাদ নামে এক মাদ্রাসার শিক্ষকের আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যা করার আগে এক চিরকুটে লিখে যান উত্তম বাবু আমাকে পিলারের লোভ লালসা দেখিয়ে অনেক টাকা দেয়ার কথা বলে আমার কাছ থেকে বহু টাকা নিয়েছে। আমি টাকা ফেরত চাইলে আমাকে টাকা ফেরত না দিয়ে আরো টাকা দাবি করে। আমি বহু মানুষের কাছ থেকে টাকা এনে তাকে দিয়েছি উত্তম বাবু টাকা না দেওয়ায় আমি তাদের টাকা দিতে পারি না আমার মৃত্যুর জন্য উত্তম বাবু দায়ী।
এ ছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পিলারের লোভ দেখিয়ে বিভিন্ন লোকের থেকে দুই লক্ষ, তিন লক্ষ,পাঁচ লক্ষ এবং ১০ লক্ষ টাকাও হাতিয়ে নিয়েছে এই উত্তম বাবু। আমরা টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন অযুহাত দেখান। এভাবে শতাধিক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। লোভে পড়ে তাকে টাকা দিয়ে একাধিক পরিবার নিঃশ্ব হয়ে গেছে। এবং একজনার আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে উত্তম বাবু সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি এমনকি তার মুঠো ফোনও বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন বলেন, ” গত পরশু আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি চিরকুট লিখে আত্মহত্যা করেন। তার মেয়ে বাদী হয়ে উত্তম বাবুকে ১নং আসামি করে একটি এজাহার দায়ের কারেন। পিলারের লোভ দেখিয়ে টাকা নেয়ার ব্যাপারে একাধিক ব্যক্তি অভিযোগ জানিয়েছে এবং কাউকেই টাকা বা পিলার দেন নি। তাকে দ্রুত গ্রেফতারের জন্য আমাদের কয়েকটি টিম কাজ করছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩০:৩২   ১২৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ
● লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা
● পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ
● বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ
● ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী



আর্কাইভ