ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• কাউখালীতে খালের ভাঙনে বিলীন হচ্ছে ৮০০ মিটার সড়ক, বিচ্ছিন্নতার শঙ্কায় ৬ গ্রামের মানুষ • বাউফলে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ • পটুয়াখালীতে বিএনপির দুই সম্পাদকের পদ স্থগিত • পটুয়াখালীতে কাজ না করেই ৯১ লাখ টাকা বিল, দুই প্রকৌশলীকে শোকজ • এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বোয়ালখালীতে ফ্যাক্টরি চুরি করতে গিয়ে নিহত ১, আটক ৩ জন

বোয়ালখালীতে ফ্যাক্টরি চুরি করতে গিয়ে নিহত ১, আটক ৩ জন


বোয়ালখালী,(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬


বোয়ালখালীতে ফ্যাক্টরি চুরি করতে গিয়ে নিহত ১, আটক ৩ জন

চট্টগ্রাম: বোয়ালখালীতে বিসমিল্লাহ ফেব্রিক্স ফ্যাক্টরিতে চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ২৪মে, রবিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা এখনো জানা যায়নি।

অভিযোগ রয়েছে, ফ্যাক্টরিতে প্রবেশের পর ওই ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। পরে আহত অবস্থায় তার হাত-পা বেঁধে রাখা হয় এবং তাকে কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি।

ঘটনাটি ভোর রাতে ঘটলেও দীর্ঘ সময় পর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ বিসমিল্লাহ ফেব্রিক্স ফ্যাক্টরির ম্যানেজার এইচ এম মোশাররফসহ তিন কর্মকর্তাকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:২২   ১২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● কুমিল্লায় সিএনজি স্টেশনে আগুন, আহত ফায়ার ফাইটার
● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়



আর্কাইভ