ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ক্যাবের মানববন্ধন

আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ক্যাবের মানববন্ধন


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬


আলফাডাঙ্গায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, ক্যাবের মানববন্ধন

ফরিদপুর: আলফাডাঙ্গায় সাংবাদিক তাইজুল ইসলাম টিটন শিকদার (৫০) ওপর বর্বরোচিত ও প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ঘরের সামনেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যার চেষ্টা চালানো হয়। আহত টিটন শিকদার উপজেলার উত্তর মালা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম সিকদারের ছেলে। তিনি এলাকায় একজন নির্ভীক গণমাধ্যমকর্মী হিসেবে পরিচিত।

এদিকে, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপর এমন নৃশংস হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ ২৪ মে (রবিবার) বিকেলে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। উপজেলা ক্যাবের সভাপতি সেকেন্দার শেখ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক ও উপজেলা ক্যাবের সহ সভাপতি তামিম আহমেদ মিলন,আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাবেক সহসভাপতি আসাদুজ্জামান খান টুনু, আলফাডাঙ্গা প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান দুলাল প্রমূখ।
​​

ভুক্তভোগী ও মামলার বাদী মো: তাইজুল ইসলাম টিটন শিকদারের লিখিত এজাহারের বিবরণ অনুযায়ী, গত ২৩ মে (শনিবার) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার উত্তর মালা গ্রামে বাদীর বসতঘরের সামনে এই হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এলাকার চিহ্নিত দাঙ্গাবাজ, লাঠিয়াল ও মাদক কারবারি মো: কামরুল শিকদার (৫৭), মো: নাবিল শিকদার (২৪), মো: নোমান শিকদারসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর চড়াও হয়।
​

এজাহারে হামলার ভয়াবহ বর্ণনা দিয়ে বলা হয়, ১ নং বিবাদী মো: কামরুল শিকদার হত্যার উদ্দেশ্যে তাঁর হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে টিটনের মাথায় কোপ মারেন। কোপটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর গলার পাশে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। দ্বিতীয়বার আবারও মাথায় কোপ দেওয়া হলে টিটন ডান হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তাঁর ডান হাতের কবজির নিচের হাড় ভেঙে যায়। একপর্যায়ে কামরুল শিকদার চাপাতি ফেলে দিয়ে টিটনের চোখ উপড়ে ফেলার উদ্দেশ্যে চোখে প্রচণ্ড আঘাত করেন, যার ফলে তাঁর চোখের চারপাশ ফুলে নীল বর্ণ ধারণ করে। টিটন মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি লাথি, কিল ও ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলা ফোলা জখম করে।
​এ সময় টিটনের চিৎকার শুনে স্থানীয় ও পরিবারের সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
​​

এই নৃশংস ঘটনার পর আজ রবিবার বিকেল ৫:৩০ মিনিটে আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্যাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
​

মানববন্ধনে বক্তারা বলেন, “এলাকায় দীর্ঘদিন ধরে এই চক্রটি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাস ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। সাধারণ মানুষ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও গণমাধ্যমকর্মীর ওপর ঘরে ঢুকে এমন হাড়ভাঙা ও প্রাণঘাতী হামলা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি কামরুল শিকদারসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
​এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে এবং মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:০৩   ১৩২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে



আর্কাইভ