ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পিরোজপুরে কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকদের ওপর হামলা আড়াইহাজারে টেক্সটাইল মিলের শ্রমিকের লাশ উদ্ধার ডাব বিক্রি করে জীবিকা সবুর আলীর কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন খতিয়ান জালিয়াতি করে আদালতে দাখিলের দায়ে দু’জনের জেল পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » যমুনা সেতুর পূর্বপাড় ট্রাক উলটে ১৫ জন নিহত

যমুনা সেতুর পূর্বপাড় ট্রাক উলটে ১৫ জন নিহত


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: সোমবার, ২৫ মে ২০২৬


 যমুনা সেতুর পূর্বপাড় ট্রাক উলটে ১৫ জন নিহত

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উলটে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রতিনি জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উলটে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

যমুনা সেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ হাসান জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাকের উপর যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্ত চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৪   ৮৪ বার পঠিত  |               







ঢাকা থেকে আরও...


আড়াইহাজারে টেক্সটাইল মিলের শ্রমিকের লাশ উদ্ধার
প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১
সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামিকে মারধর
কালীগঞ্জে মুক্তিযোদ্ধা বন্ধন ক্লাবে চুরি



আর্কাইভ