ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য-শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ সমাজে দোজখের আগুন জ্বালিয়ে দিচ্ছে : রিজভী রাঙ্গাবালীতে ইয়াবা ও গাঁজাসহ যুবদল নেতা গ্রেফতার সুজানগরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধন দুর্গাপুর-কলমাকান্দায় চার সেতুর সম্ভাব্যতা যাচাই তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন নবীনগরে মাদকের আড্ডা, বাড়ছে চুরি-অপরাধের শঙ্কা উপকূলে কেওড়ার বাম্পার ফলনে বাড়ছে আয়ের সম্ভাবনা কাঁঠালিয়া ও রাজাপুরে জাতীয় পার্টি (জাপা) কমিটি গঠনের প্রস্তুতি সভা রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবীতে মানববন্ধন


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন ২০২৬


 উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবীতে মানববন্ধন
কুড়িগ্রাম: উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বাইপাস সড়ক বাস্তবায়ন কমিটির আয়োজনে পৌর শহরের গবা মোড়ে মানববন্ধন শেষে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইউএনওকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নেতা খাইরুজ্জামান, আব্দুল হালিম, এলাকাবাসী রেজওয়ানুল ইসলাম, ওয়াদুদ মিয়া ও হামিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে গত ৫বছর আগে পৌরসভার হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত ৬৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩.২ কি.মি বাইপাস সড়ক নির্মানের জন্য অর্থ বরাদ্দ হয়। কিন্তু নানান জটিলতায় দীর্ঘদিন থেকে দরপত্র আহবান না হওয়ায় বর্তমানে অর্থ ফেরত যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে পৌর শহরে তীব্র যানজটের কারনে জরুরী রোগি পরিবহন এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসকে দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। স্কুল-কলেজ গামী শিক্ষার্থীদেরও দাঁড়িয়ে থাকতে হয়।

কয়েকমাস পূর্বে যানজটে পরে এ্যাম্বুলেন্সেই এক শিশুর করুন মৃত্যু হয়েছে। এছাড়া কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মাওলানা ভাষানী (হরিপুর) সেতুর সাথে দ্রুত যোগাযোগ মাধ্যম হচ্ছে এই সড়ক। কিন্তু যানজটের কারনে এর সুবিধা পুরোপুরি পাচ্ছে না সাধারন মানুষ ও দুরপাল্লার পরিবহন । তারা আরও বলেন, সড়ক ও জনপদ বিভাগের মাধ্যমে দ্রুততম সময়ে ভূমি অধিগ্রহন প্রক্রিয়া শেষ করে টেন্ডার করা ও বিশেষ বাজেট প্রণয়ন নিশ্চিত করে জরুরী ভিত্তিতে বাইপাস সড়ক নির্মানের দাবী জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ বাইপাস সড়কের দাবীতে স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে জমি অধিগ্রহনের কাজ চলছে। জমি অধিগ্রহন হলেই বাইপাস সড়ক নির্মানের টেন্ডার করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫৬   ৯৬ বার পঠিত  |         







রংপুর থেকে আরও...


তিস্তার চরে দড়ির কারখানা,তিস্তা মহা পরিকল্পনা ঘিরে মানুষের স্বপ্ন
রংপুরে বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে স্কুল বিতর্ক শুরু
ডিমলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার
উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু



আর্কাইভ