ঢাকা    রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
হাঁতুরি দিয়ে কৃষকের পা ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা ফেনীতে বালু ভাগাভাগি নিয়ে হামলা-গোলাগুলি বন বিভাগের কর্মকর্তার সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ মুখোশ উন্মোচন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ প্রতিযোগিতা নিয়ে জরুরি নির্দেশনা অপু-বুবলীর আগে প্রথম প্রেম, তাকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী সম্মেলনে শফিকুর রহমান জামায়াত ফেরেশতার দল নয়, ভুলত্রুটি হতে পারে সালথা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় পুকুর সংস্কারের নামে চরদামুকদিয়ায় মাটি হরিলুট

ভেড়ামারায় পুকুর সংস্কারের নামে চরদামুকদিয়ায় মাটি হরিলুট


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ জুন ২০২৬


ভেড়ামারায় পুকুর সংস্কারের নামে চরদামুকদিয়ায় মাটি হরিলুট

‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চরদামুকদিয়া এলাকায় পুকুর সংস্কারের নামে চলছে দেদারসে মাটি হরিলুট। স্থানীয় একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে গভীর করে মাটি কেটে বিক্রি করছে। এর ফলে হুমকিতে পড়েছে আশপাশের বসতবাড়ি ও সরকারি রাস্তাঘাট। অবিলম্বে এই মাটি কাটা বন্ধ না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের ভূমিধস ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, বাহিরচর ইউনিয়নের চরদামুকদিয়া এলাকার ‘বাবলুর পুকুর’ সংস্কারের অজুহাতে দিন-রাত অবাধে মাটি কাটা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী চক্রের সদস্য হামিদুল, রেজা ও আরিফসহ একটি সিন্ডিকেট এই অবৈধ কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছে। নিয়মনীতির তোয়াক্কা না করে পুকুর থেকে গভীর করে মাটি কেটে প্রতিদিন শত শত ট্রলি ও ড্রাম ট্রাকে করে বিভিন্ন ইটভাটা ও নিচু জমি ভরাটের উদ্দেশ্যে চড়া দামে বিক্রি করা হচ্ছে। ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অমান্য করে এভাবে গভীর থেকে মাটি তোলার ফলে পুকুর সংলগ্ন বসতবাড়িগুলোর নিচের মাটি সরে যাচ্ছে। ফলে স্থানীয়দের ঘরবাড়ি ধসে যাওয়ার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে।

‎সরেজমিনে ভুক্তভোগী এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মাটি বহনের কাজে ব্যবহৃত ভারী ট্রলি ও ড্রাম ট্রাক চলাচলের কারণে গ্রামীণ পাকা ও কাঁচা রাস্তাঘাটগুলো ইতিমধ্যে ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। ছড়াচ্ছে তীব্র ধুলাবালি, যাতে নষ্ট হচ্ছে পরিবেশ। রাস্তাটি পুরোপুরি ধসে গেলে এলাকার হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। স্থানীয় বাসিন্দারা মাটি কাটতে নিষেধ করলে উল্টো এই প্রভাবশালী চক্র নানামুখী হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

‎নিরুপায় হয়ে বর্তমানে চরম আতঙ্কে দিন কাটানো এলাকাবাসী এই অবৈধ মাটি কাটা বন্ধে এবং গ্রামীণ সম্পদ রক্ষায় স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান দাবি করছেন।

‎ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত বলেন, অবৈধভাবে মাটি খনন বা কোনো ব্যাক্তি মালিকানা জমি থেকে মাটি খনন করে প্রচলিত আইনে অন্য কোথায় বিক্রি করতে পারবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:১৩   ১০৩ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় সাবেক মেয়রের ওপর সশস্ত্র হামলা, আহত ৩
ভেড়ামারায় সরকারি সড়কের গাছ কাটার মহোৎসব
ভেড়ামারায় পদ্মা পাড়ে জেলেদের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভা
পদ্মার ভাঙন রোধে ভেড়ামারায় জিও ব্যাগ ফেলা শুরু
ভেড়ামারায় ১২ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার



আর্কাইভ