ঢাকা    রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
ফেনীতে বালু ভাগাভাগি নিয়ে হামলা-গোলাগুলি বন বিভাগের কর্মকর্তার সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ মুখোশ উন্মোচন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ প্রতিযোগিতা নিয়ে জরুরি নির্দেশনা অপু-বুবলীর আগে প্রথম প্রেম, তাকেই বিয়ে করতে চেয়েছিলেন শাকিব ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী সম্মেলনে শফিকুর রহমান জামায়াত ফেরেশতার দল নয়, ভুলত্রুটি হতে পারে সালথা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনে মনোনয়ন ফরম বিতরণ কাউখালীতে পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির স্থায়ী কমিটি: মির্জা ফখরুল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » অন্যান্য » তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধন

তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধন


অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬


তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধন

ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান এই ফ্ল্যাগশিপ শাখাটির উদ্বোধন করেন। ফলে রাজধানীতে ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তা হোল্ডিংসের এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম. আনিসুল হক, এফসিএমএ; ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম. মাসুদ রানা, এফসিএ; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক; সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন এবং ব্র্যাক ব্যাংক ও শান্তা হোল্ডিংস-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের প্রথম ৪০ তলা কমার্শিয়াল স্কাইস্ক্র্যাপার ‘শান্তা পিনাকল’-এ অবস্থিত এই শাখাটি গ্রাহকদের প্রিমিয়াম ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে। শাখাটিতে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং সল্যুশন, যার মধ্যে অন্যতম হলো ব্যাচের সাথে সংযুক্ত বাংলাদেশের প্রথম ডিজিটাল ক্লিয়ারিং চেক কিয়স্ক।এছাড়াও গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের জন্য এখানে রয়েছে একটি সুসজ্জিত প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ, আধুনিক কিউ ম্যানেজমেন্ট সিস্টেম এবং একটি ডেডিকেটেড ডিজিটাল কর্নার।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, দেশজুড়ে নেটওয়ার্ক বিস্তৃতিত মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় সুবিধাজনক ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া। ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণের সাথে উন্নত ডিজিটাল সক্ষমতার সমন্বয় ঘটিয়ে আমরা গ্রাহকদের আধুনিক ও সর্বোচ্চ ব্যাংকিং অভিজ্ঞতা উপহার দিতে চাই।’

বর্তমানে দেশব্যাপী ৩১৫টি শাখা ও উপশাখা রয়েছে ব্র্যাক ব্যাংকের। পাশাপাশি ব্যাংকিং নেওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রেখেছে ব্যাংকটি। উদ্ভাবন, গ্রাহক-স্বাচ্ছন্দ্য এবং সেবার সর্বোত্তম মান বজায় রাখতে প্রতিশ্রতিবদ্ধ ব্র্যাক ব্যাংক।

বাংলাদেশ সময়: ২৩:৩১:০১   ৫ বার পঠিত  |      







অন্যান্য থেকে আরও...


সদকা যেভাবে জান্নাতে যাওয়ার পথ সুগম করে
তেজগাঁওয়ে ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধন
বর্ষায় পেটের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী ৬ পানীয়
ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল, উৎসবমুখর সৈকত
‘যতি চিহ্নহীন’ রেজাউদ্দিন স্টালিন



আর্কাইভ