ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পদ্মায় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ, অভিযানে পালালেন জড়িতরা • কাউখালীতে নারীর ক্ষমতায়নে ৩০ জনকে দক্ষতা ও সচেতনতামূলক প্রশিক্ষণ • চাটমোহরে লুট হওয়া ২৯০ বস্তা সার উদ্ধার, ডিলারকে জরিমানা • মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ভেড়ামারায় ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা • কাঁঠালিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কৃষকের • সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন • নবাবগঞ্জে আড়াই কিলোমিটার সড়কের দুই পাশ পরিষ্কারের কাজ শুরু • বাউফলের মৃৎশিল্পে কর্মসংস্থান পাঁচ হাজার মানুষের, রপ্তানি ২৪ দেশে • ২১ জেলায় নাশকতা ককটেল হামলা, বাস–ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যু • শ্যামলীতে বাসে আগুন, শাহজাহানপুরে মিলল ৬ তাজা ককটেল


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

কলমাকান্দায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ২৪ জুন ২০২৬


কলমাকান্দায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

নেত্রকোণা: কলমাকান্দায় কৃষি খাতের উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলমাকান্দার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।

অনুষ্ঠানে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এসব কার্যক্রমের সুফল কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।

বিশ্বব্যাংক ও আইএফএডি-এর সহায়তায় পরিচালিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা তুলে ধরা হয়।

এ সময় অতিথিরা কংগ্রেস প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজিত এ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে কৃষি উন্নয়ন, কৃষকের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫০:১১   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান
● ফেসবুক লাইভের বক্তব্যে উত্তেজনা, ভালুকায় নারী উদ্যোক্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ
● ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা
● ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধ, ফসল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন



আর্কাইভ